Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ১০ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত,

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : সোমবার, ১০ আগস্ট,২০২৬, ০১:২৩ এ এম
সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত,

ছবি: সংগৃহীত

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত এক প্রবাসীর বাড়িতে নওগাঁর আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান। রোববার সাড়ে ১১টার দিকে উপজেলার গন্ডগোহালি গ্রামেছবি: সংগৃহীত
সৌদি আরবের রিয়াদের মানফুয়া এলাকায় একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত হয়েছে। তাঁরা সবাই নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা। রোববার রাতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে।

নিহত ব্যক্তিরা হলেন উপজেলার বিশা ইউনিয়নের বিশা গ্রামের সাগর (৩১) ও একই গ্রামের মজিদুল (৩৪) , উদনপৈ গ্রামের ফরিদ শেখ (৩২), ডুবাই গ্রামের সুমন (৩৫) ও হাসিবুল হাসান (২৭), কালিকাপুর ইউনিয়নের গন্ডগোহালি গ্রামের মহুন প্রামাণিক (৪২), সুমন প্রামাণিক, রুবেল হোসেন (৩০), কলি প্রামাণিক (৩৫) এবং পারকাসুন্দা গ্রামের আবদুল জলিল (৩৮)।

নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম আজ রাত সাড়ে ১২ টার দিকে  ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে উপজেলা প্রশাসন বলছে, উপজেলার বিভিন্ন গ্রাম থেকে সৌদি আরবে গিয়ে রিয়াদ শহরের ওই সোফা তৈরির কারখানায় কাজ করছিলেন তাঁরা। রোববার দুপুরে কারখানায় আগুন লাগে। সেখানে নিহতদের মধ্যে আত্রাই উপজেলার সাত প্রবাসী রয়েছেন।

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান রোববার রাতে  বলেন, সৌদি আরবের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।

 

 

 পরিবারের সদস্যদের বরাত দিয়ে উপজেলা প্রশাসন বলছে, উপজেলার বিভিন্ন গ্রাম থেকে সৌদি আরবে গিয়ে রিয়াদ শহরের ওই সোফা তৈরির কারখানায় কাজ করছিলেন তাঁরা। রোববার দুপুরে কারখানায় আগুন লাগে। সেখানে নিহতদের মধ্যে আত্রাই উপজেলার সাত প্রবাসী রয়েছেন।

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান রোববার রাতে প্রথম আলোকে বলেন, সৌদি আরবের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।
প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের শোক
সৌদি আরবে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার ৭ জন প্রবাসী বাংলাদেশি শ্রমিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

এক শোক বার্তায় মন্ত্রী বলেন, সৌদি আরবে কর্মরত এই প্রবাসীদের এমন অকাল ও মর্মান্তিক মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। দেশের অর্থনীতিতে তাদের অবদান অপরিসীম। তাদের এই আকস্মিক প্রয়াণে তিনি গভীর শোকাহত। নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি তিনি গভীর সমবেদনা প্রকাশ করেন।

প্রবাসীকল্যাণ মন্ত্রী আরও জানান, সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দুর্ঘটনাস্থল ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। নিহত প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সব ধরনের সরকারি সহায়তা, ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)