আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ওমান সফর শেষে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে আলোচনা সেরে আবারো পাকিস্তানের ইসলামাবাদে ফিরেছেন । যুদ্ধ বন্ধের একটি কার্যকর রূপরেখা তৈরির লক্ষ্যেই তার এই ঝটিকা সফর ও প্রত্যাবর্তনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
গত ১২ থেকে ১৮ ঘণ্টায় আরাগচি ওমানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। এ ছাড়া তিনি তুরস্ক, কাতার এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও টেলিফোনে কথা বলেছেন। আঞ্চলিক এই গুরুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে পরামর্শ শেষে তিনি এখন পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধানের সঙ্গে পুনরায় আলোচনায় বসছেন।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, আরাগচির এই সফরের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ইরান থেকে একটি সংশোধিত প্রস্তাব পাওয়ার কথা জানিয়েছেন। যদিও আরাগচির প্রস্তাব এবং যুক্তরাষ্ট্রের কাছে যাওয়া প্রস্তাব একই কি না, তা নিশ্চিত হওয়া যায়নি; তবে একই সময়ে এই দুই উন্নয়নকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।
আরাগচির এই প্রত্যাবর্তন এটাই সংকেত দিচ্ছে যে, পাকিস্তান গত কয়েকদিন ধরে যা বলে আসছিল তা-ই সত্য, অর্থাৎ আলোচনার পথ বা কূটনৈতিক চ্যানেল বন্ধ হয়ে যায়নি, বরং তা আরো অগ্রসর হচ্ছে।
সূত্র: আল-জাজিরা
ধ্রুব/এস.আই