Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের চেয়ে বিপজ্জনক পেশা আছে কল্পনাও করতে পারেন না ট্রাম্প

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : রবিবার, ২৬ এপ্রিল,২০২৬, ০১:৫১ পিএম
আপডেট : রবিবার, ২৬ এপ্রিল,২০২৬, ০২:৪৪ পিএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের চেয়ে বিপজ্জনক পেশা আছে কল্পনাও করতে পারেন না ট্রাম্প

হোয়াইট হাউসের ব্রিফিং রুমে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের পেশা সম্পর্কে বলেছেন, ‘এর চেয়ে বেশি বিপজ্জনক কোনো পেশা আছে, এটা আমি কল্পনাও করতে পারি না।’ যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল শনিবার রাতে হোয়াইট হাউসের ব্রিফিং রুমে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন ট্রাম্প।

এর আগে ওয়াশিংটন হিলটন হোটেলে বিভিন্ন সংবাদমাধ্যমের হোয়াইট হাউস সংবাদদাতাদের নৈশভোজের অনুষ্ঠান চলাকালে গুলির শব্দ আসে। এই নৈশভোজে অংশ নিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। গুলির শব্দ শোনার পর জরুরি ভিত্তিতে প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে নিরাপদে সরিয়ে নেন নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের সদস্যরা। পরে ট্রাম্প হোয়াইট হাউসের ব্রিফিং রুমে সাংবাদিকদের ব্রিফিং করেন।

অনুষ্ঠানটি সম্পর্কে ট্রাম্প বলেন, এটি ছিল বাক্‌স্বাধীনতার প্রতি উৎসর্গ করা একটি আয়োজন, যার উদ্দেশ্য ছিল ঐক্য গড়ে তোলা। ট্রাম্প বলেন, ওয়াশিংটন হিলটন হোটেলে নৈশভোজের অনুষ্ঠান চলাকালে গুলির ঘটনায় সন্দেহভাজন হামলাকারীর কাছে ‘একাধিক অস্ত্র’ ছিল। আর সন্দেহভাজন এই হামলাকারী একজন ‘সম্ভাব্য হত্যাকারী’। মার্কিন সিক্রেট সার্ভিসের কিছু ‘অত্যন্ত সাহসী’ সদস্য এই সন্দেহভাজন হামলাকারীকে ধরে ফেলেন।

আরও পড়ুন

হোয়াইট হাউসের ডিনারে গুলি: বন্দুকধারীর ছবি প্রকাশ হোয়াইট হাউসের ডিনারে গুলি: বন্দুকধারীর ছবি প্রকাশ

ওয়াশিংটনের যে হোটেলে (ওয়াশিংটন হিলটন হোটেল) এই নৈশভোজের আয়োজন করা হয়েছিল, সেটি ‘বিশেষভাবে নিরাপদ’ নয় বলে মন্তব্য করেন ট্রাম্প। ট্রাম্প বলেন, ‘আমরা আজ রাতে ঘটে যাওয়া সব পরিস্থিতি পর্যালোচনা করেছি, এবং আমি বলব, এটি খুব বেশি নিরাপদ একটি ভবন নয়।’

হোটেলটি ১৯৬৫ সালে চালু হয়। চালু হওয়ার পর থেকে এখানে বহু গুরুত্বপূর্ণ রাজনৈতিক অনুষ্ঠান হয়েছে।

ঘটনার বিবরণ দিতে গিয়ে ট্রাম্প বলেন, এ ঘটনায় একজন ব্যক্তিই জড়িত বলে তিনি মনে করেন। সন্দেহভাজন ব্যক্তি একাধিক অস্ত্র নিয়ে একটি নিরাপত্তাচৌকিতে হামলা চালান। পরে সিক্রেট সার্ভিসের কিছু অত্যন্ত সাহসী সদস্য তাকে নিষ্ক্রিয় করেন।

ট্রাম্প বলেন, এ ঘটনায় একজন কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন। তাকে খুব কাছ থেকে গুলি করা হয়েছিল। তবে তিনি প্রাণে বেঁচে গেছেন। কারণ, তিনি খুব ভালো বুলেটপ্রুফ ভেস্ট পরে ছিলেন। ট্রাম্প বলেন, গত কয়েক বছরে এটিই প্রথম ঘটনা নয়, যেখানে কোনো রিপাবলিকানকে একজন ‘সম্ভাব্য হত্যাকারী’ দ্বারা হামলার শিকার হতে হয়েছে।

ট্রাম্পের নৈশভোজের বাইরে গুলি ট্রাম্পের নৈশভোজের বাইরে গুলি

এ প্রসঙ্গে ট্রাম্প আগের দুটি ঘটনার কথা উল্লেখ করেন। একটি পেনসিলভানিয়ার, আরেকটি ফ্লোরিডার। তিনি প্রেসিডেন্ট পুনর্নির্বাচিত হওয়ার আগে এই দুটি স্থানে তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। ট্রাম্প বলেন, ওয়াশিংটন হিলটন হোটেলের ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে হেফাজতে নেওয়া হয়েছে। তিনি এই সন্দেহভাজন ব্যক্তিকে ‘খুবই অসুস্থ মানসিকতার মানুষ’ বলে বর্ণনা করেন।

হোয়াইট হাউসের ব্রিফিং রুমে ফার্স্ট লেডিকে দেখা যায়। ব্রিফিং রুমে ফার্স্ট লেডির উপস্থিতি খুবই বিরল ঘটনা। এই ঘটনাটি মেলানিয়ার জন্য মানসিকভাবে গভীর আঘাতের বলে উল্লেখ করেন ট্রাম্প। সূত্রঃ বিবিসি ও এএফপি

ধ্রুব/এস.আই 

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)