Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যুদ্ধবিরতি অর্থহীন হয়ে পড়ছে হিজবুল্লাহর কারণে: নেতানিয়াহু

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : রবিবার, ২৬ এপ্রিল,২০২৬, ০৮:২৮ পিএম
যুদ্ধবিরতি অর্থহীন হয়ে পড়ছে হিজবুল্লাহর কারণে: নেতানিয়াহু

বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কর্মকাণ্ডে দুই দেশের মধ্যকার যুদ্ধবিরতি ‘অর্থহীন’ হয়ে পড়ছে বলে দাবি করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

নেতানিয়াহু বলেন, ‘এটা বুঝতে হবে হিজবুল্লাহর পক্ষ থেকে চুক্তির শর্ত লঙ্ঘন মূলত যুদ্ধবিরতিকে অকার্যকর বা ভেঙে দিচ্ছে।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ইসরাইল ও লেবাননের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরো তিন সপ্তাহ বাড়ানো হয়েছিল। তবে চুক্তি নবায়নের পর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলার খবর পাওয়া যাচ্ছে।

এদিকে হিজবুল্লাহ ইসরাইলের এই অভিযোগকে ‘অর্থহীন’ বলে প্রত্যাখ্যান করেছে। উল্টো ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে হিজবুল্লাহ জানিয়েছে, ইসরাইলি বাহিনী ক্রমাগত হামলা চালিয়ে এবং লেবাননের ভূখণ্ডে অবস্থান করে চুক্তির শর্ত ভঙ্গ করছে।

গোষ্ঠীটি আরো দাবি করেছে, তাদের পরিচালিত হামলাগুলো মূলত ইসরায়েলি লঙ্ঘনের বিরুদ্ধে আত্মরক্ষামূলক পাল্টা ব্যবস্থা। সূত্র: আল-জাজিরা

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)