Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ৫ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

গরমে সুস্থ থাকতে চিকিৎসকরা যা বলছেন

সাইফুল ইসলাম সাইফুল ইসলাম
প্রকাশ : বৃহস্পতিবার, ৪ জুন,২০২৬, ০২:৫২ পিএম
গরমে সুস্থ থাকতে চিকিৎসকরা যা বলছেন

আজ হাসপাতালের বহিবিভাগের সামনের দৃশ্য ছবি: ধ্রুব নিউজ

দেশজুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। গ্রীষ্মের এই প্রচণ্ড দাবদাহে সাধারণ মানুষের জীবন ওষ্ঠাগত হয়ে পড়েছে। অতিরিক্ত গরমের কারণে ঘরে ঘরে দেখা দিচ্ছে নানা রোগ। সূর্যের কড়া রোদে শরীর থেকে অতিরিক্ত পানি ঘাম হয়ে বের হয়ে যাওয়ায় নষ্ট হচ্ছে সোডিয়াম ও পটাশিয়ামের ভারসাম্য, দেখা দিচ্ছে তীব্র পানিশূন্যতা। এই অস্বাভাবিক গরমে হিটস্ট্রোকের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকিও তৈরি হচ্ছে।

তীব্র এই গরমে সুস্থ থাকতে এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বিশেষ পরামর্শ দিয়েছেন যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আহসান কবির বাপ্পি।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আহসান কবির বাপ্পি জানান, যশোরে কিছুদিন ধরে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই প্রচণ্ড গরমের কারণে সাধারণত সংক্রামক ব্যাধি, বিশেষ করে ডায়রিয়ার প্রকোপ কিছুটা বৃদ্ধি পেয়েছে। অন্যান্য রোগও ছড়াচ্ছে।

তাই অসুস্থ হওয়ার আগেই সচেতন হওয়ার জরুরি। তীব্র গরমের হাত থেকে রক্ষা পেতে ডা. আহসান কবির বাপ্পি সাধারণ মানুষের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন:

· রোদে যাওয়া থেকে বিরত থাকুন: অপ্রয়োজনীয় কাজ ছাড়া এই প্রচণ্ড গরমে সরাসরি রোদের মধ্যে না যাওয়াটাই সবচেয়ে শ্রেয়।

· প্রচুর তরল খাবার গ্রহণ: শরীর হাইড্রেটেড রাখতে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। এছাড়া ডাবের পানি, গ্লুকোজের পানি এবং খাবার স্যালাইন বেশি বেশি পান করা উচিত।

· পোশাক ও ছাতার ব্যবহার: বাইরে বের হতে হলে হালকা রঙের ঢিলেঢালা পোশাক পরিধান করা উচিত। সেই সাথে রোদের মধ্যে সুরক্ষার জন্য ছাতা ব্যবহার করা অত্যন্ত বাঞ্ছনীয়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)