Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

৪০ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে দশপাখিয়া স্কুলের শিক্ষক আব্দুল লতিফ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ জুন,২০২৬, ০২:০৩ পিএম
৪০ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে দশপাখিয়া স্কুলের শিক্ষক আব্দুল লতিফ

দশপাখিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আব্দুল লতিফকে বিদায় সংবর্ধনা দেয়া হয়। ছবি: ধ্রুব নিউজ

দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে শিক্ষকতা শেষে অবসরে গেলেন যশোরের চৌগাছা উপজেলার দশপাখিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আব্দুল লতিফ। গত ২৬ এপ্রিল তিনি আনুষ্ঠানিকভাবে অবসরে যান। এই উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে এক বিদায় সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সহকর্মী ও দীর্ঘদিনের শিক্ষার্থীদের উপস্থিতিতে এক বিদায়ী আবহ তৈরি হয়।

দশপাখিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াজেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবিসিডি কলেজের সহযোগী অধ্যাপক ও পাশাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি ড. মো: জহুরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মাহামুদুর রহমান।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, মো. আব্দুল লতিফ ১৯৬৬ সালের ২৭ এপ্রিল চৌগাছা উপজেলার মুক্তারপুর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আফছার আলী। তিনি মুক্তারপুর প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা এবং ধুলিয়ানী মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। এরপর চৌগাছা সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং যশোর সরকারি বিএড কলেজ থেকে বিএড ডিগ্রি অর্জন করেন। শিক্ষাজীবন শেষে ১৯৮৬ সালের ১ জানুয়ারি তিনি শিক্ষকতা পেশায় যোগদান করেন এবং সুদীর্ঘ ৪০ বছর একই বিদ্যালয়ে কর্মরত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা মো. আব্দুল লতিফ স্যারের কর্মজীবনের সততা, নিষ্ঠা এবং এলাকার শিক্ষার প্রসারে তার অবদানের কথা স্মরণ করেন। বিদায়লগ্নে উপস্থিত অনেক পুরোনো শিক্ষার্থী ও সহকর্মীকে স্মৃতিচারণ করতে গিয়ে স্তব্ধ হয়ে পড়তে দেখা যায়। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী এই প্রবীণ শিক্ষককে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা ইমামুল হক, দশপাখিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাওলানা আব্দুল কাদের, শিক্ষক সেলিম রেজা, শিক্ষক আব্দুল খালেক, শিক্ষক মোজাফফর হোসেন ও শিক্ষক নাজমুল হোসাইনসহ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)