Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে ‘দরুদ-ই মোস্তফা’ সিরাত মাহফিল ও সাংস্কৃতিক সন্ধ্যা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর,২০২৬, ০৮:৪১ পিএম
যশোরে ‘দরুদ-ই মোস্তফা’ সিরাত মাহফিল ও সাংস্কৃতিক সন্ধ্যা

ছবি: ধ্রুব নিউজ

যশোর: যশোরে মহানবী হজরত মোহাম্মদ (সা.)-এর শানে সিরাত মাহফিল ও সাংস্কৃতিক সন্ধ্যা ‘দরুদ-ই মোস্তফা’ অনুষ্ঠিত হয়েছে। আল মাহা ইন্টারন্যাশনাল মডেল একাডেমির উদ্যোগে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাদ আসর থেকে শহরের পুরাতন কসবা ঢাকা রোডস্থ বায়তুস সালাম জামে মসজিদ প্রাঙ্গণে এই সিরাত মাহফিল ও সাংস্কৃতিক সন্ধ্যা শুরু হয়।

আল মাহা ইন্টারন্যাশনাল মডেল একাডেমির চেয়ারম্যান মাওলানা মু: মাহদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সিরাতুন্নবী (সা.)-এর ওপর গুরুত্বপূর্ণ আলোচনা ও জ্ঞানগর্ভ বক্তব্য দেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান ও থিওলজি অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. ফারুক আহমদ। এছাড়া প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রেলস্টেশন মাদ্রাসার মুহাদ্দিস মুফতি আব্দুর রহমান রহমানী।

অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শিল্পী রোকনুজ্জামান এবং বিশেষ আকর্ষণ ছিল তরঙ্গ শিল্পী গোষ্ঠী। এ ছাড়া আল মাহা ইন্টারন্যাশনাল মডেল একাডেমির খুদে শিক্ষার্থীদের পরিবেশনায় নাতে রাসুল (সা.), ইসলামী কবিতা ও সিরাতভিত্তিক নানা সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)