Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তিতে পরিবর্তন আনলো বোর্ড

ধ্রুব নিউজ ডেস্ক ধ্রুব নিউজ ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর,২০২৬, ০৭:২২ পিএম
এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তিতে পরিবর্তন আনলো বোর্ড

ফল প্রকাশের পর উচ্ছসিত শিক্ষার্থীরা ছবি: সংগৃহীত

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সংক্রান্ত আনুষ্ঠানিকতায় পরিবর্তন এনেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। পূর্বঘোষিত স্থান পরিবর্তন করে নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে ফলাফল ঘোষণা করা হবে। এর আগে সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই অনুষ্ঠান আয়োজনের কথা নির্ধারিত ছিল।

​বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত এক সংশোধিত বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশের উদ্বোধন করবেন। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, শুধুমাত্র অনুষ্ঠানস্থল পরিবর্তন করা হয়েছে এবং উদ্বোধনের মুহূর্তেই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফল প্রকাশ করা হবে।

​যেসব মাধ্যমে জানা যাবে ফলাফল

​অনলাইন পোর্টাল: নির্ধারিত ওয়েবসাইট eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd-এ গিয়ে ফলাফল দেখতে পারবেন শিক্ষার্থীরা।

​শিক্ষাপ্রতিষ্ঠান: পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করতে পারবেন।

​মোবাইল এসএমএস: মোবাইলের মেসেজ অপশনে গিয়ে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এরপর রোল নম্বর ও পাসের বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

(উদাহরণ: HSC Dha 123456 2026 লিখে পাঠিয়ে দিন ১৬১৪০ নম্বরে)

​খাতা পুনর্নিরীক্ষণের আবেদন

ফলাফল প্রকাশের পর আগামী ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করার সুযোগ থাকবে। এসংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও নিয়মাবলী সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

​উল্লেখ্য, চলতি বছর নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে সারাদেশে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছিলেন। গত ২ জুলাই এই পাবলিক পরীক্ষা শুরু হয়েছিল।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)