Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

মোটরসাইকেল পার্টসের গোডাউনে আগুন, প্রায় আড়াই কোটি টাকা ক্ষয়ক্ষতির আশঙ্কা

ধ্রুব নিউজ ধ্রুব নিউজ
প্রকাশ : সোমবার, ২৭ এপ্রিল,২০২৬, ১০:০৩ পিএম
মোটরসাইকেল পার্টসের গোডাউনে আগুন, প্রায় আড়াই কোটি টাকা ক্ষয়ক্ষতির আশঙ্কা

যশোর শহরের আর এন রোড নলডাঙ্গা মসজিদের সামনে অবস্থিত এ.এস অটোর  গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত আনুমানিক সাড়ে সাতটার পর হঠাৎ করে এই অগ্নিকাণ্ডে সূত্রপাত হয়, যা অল্প সময়ের মধ্যেই পুরো গোডাউনজুড়ে ছড়িয়ে পড়ে।  জানা গেছে, তিনতলা ভবনের ভেতরে থাকা ওই গোডাউনটিতে জাপানি ব্র্যান্ড সুজুকি মোটরসাইকেলের বিভিন্ন যন্ত্রাংশ রাখা ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করেই রাতে গোডাউন থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। মুহূর্তেই আগুন দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়রা নিজ উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। পরে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

যশোর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে।

প্রতিষ্ঠান মালিক মোহাম্মদ মনা দাবি করেন, সেখানে বিপুল টাকার সাইকেলের যন্ত্রাংশ রাখা ছিলো।

যশোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফিরোজ আহমেদ জানান, গোডাউনটিতে মোটরসাইকেলের যন্ত্রাংশ মজুদ ছিল, যার আনুমানিক মূল্য প্রায় আড়াই কোটি টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় আধা ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)