Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

দেশের ব্যাংকগুলোতে সাইবার হামলার শঙ্কা নেই: বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র

ধ্রুব নিউজ ডেস্ক ধ্রুব নিউজ ডেস্ক
প্রকাশ : রবিবার, ২৫ অক্টোবর,২০২৬, ০৬:০১ পিএম
দেশের ব্যাংকগুলোতে সাইবার হামলার শঙ্কা নেই: বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র

ছবি: সংগৃহীত

ডিজিটাল লেনদেন ও ব্যাংকিং খাত পুরোপুরি নিরাপদ রয়েছে এবং কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাকিংয়ের শিকার হয়নি বলে স্পষ্ট জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

​রোববার (২৫ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এ কথা জানানো হয়। সাম্প্রতিক সাইবার নিরাপত্তা ঝুঁকি প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, বর্তমানে ডিজিটাল লেনদেনে কোনো ধরনের ঝুঁকি নেই। যেসব ব্যাংক নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে তাদের ওয়েবসাইট বন্ধ রেখেছিল, তারা প্রয়োজনীয় সাইবার সিকিউরিটি নিশ্চিত করে খুব দ্রুতই তা আবার সচল করবে।

​এর আগে সাইবার হামলার আশঙ্কায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছিল। টানা তিন দিন বন্ধ থাকার পর আজ রোববার সকাল আটটা থেকে ওয়েবসাইটটি পুনরায় চালু করা হয়েছে।

বর্তমান পরিস্থিতি নিয়ে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির মহাপরিচালক ড. তৈয়বুর রহমান জানান, ওয়েবসাইট তৈরিতে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা ‘পিএইচপি’ (PHP)-এর নিরাপত্তা ত্রুটি নিয়ে আগে থেকেই সতর্কতা নেওয়া হয়েছিল বলেই বড় ধরনের কোনো বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।

​তিনি আরও বলেন, ব্যাংকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ওয়েবসাইট শতভাগ নিরাপত্তা নিশ্চিত করার পরই পর্যায়ক্রমে সচল করা হচ্ছে। তবে বিপুল পরিমাণ সংবেদনশীল তথ্য থাকায় ভূমিসেবার ওয়েবসাইটটি চালুর ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

বিশ্বের ইন্টারনেটে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে সম্প্রতি একটি গুরুতর নিরাপত্তা ত্রুটি ধরা পড়ে। এর জেরে বিশ্বজুড়েই বিভিন্ন ওয়েবসাইট ও অনলাইন সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়। সাইবার নিরাপত্তা গবেষকদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তির সহায়তায় এক দশকেরও বেশি সময় ধরে লুকিয়ে থাকা এসব দুর্বলতা খুঁজে বের করা হয়েছে।

​ক্যালিফ ও উইজের গবেষকেরা ওপেনএআই-এর ‘প্যাচ দ্য প্ল্যানেট’ কর্মসূচির আওতায় এই ত্রুটিগুলো শনাক্ত করেন। ওপেনএআই জানিয়েছে, সাম্প্রতিক সময়ের সাইবার নিরাপত্তার ইতিহাসে এটি অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা, যা দীর্ঘ ১০ বছরের বেশি সময় ধরে কারও নজরে আসেনি।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)