Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ইয়াবার মামলায় বেজপাড়ার মাদক ব্যবসায়ী মাসুদ রানার দেড় বছর জেল

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ৮ অক্টোবর,২০২৬, ০৫:১৯ পিএম
ইয়াবার মামলায় বেজপাড়ার মাদক ব্যবসায়ী মাসুদ রানার দেড় বছর জেল

১৫ পিস ইয়াবার মামলায় বেজপাড়া আনসার ক্যাম্প এলাকার মাদক ব্যবসায়ী মাসুদ রানাকে দেড় বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। বুধবার (৮ অক্টোবর) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাকিব আহম্মেদ ইমন এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত মাসুদ রানা বেজপাড়া আনসার ক্যাম্প এলাকার মজিদ আলীর ছেলে।

মামলার অভিযোগে জানা গেছে, ২০১৬ সালের ৫ জুলাই সকালে কোতোয়ালি থানা ফুলের গোপন সংবাদের ভিত্তিতে বারান্দী মোল্যাপাড়া এলাকায় ঢাকা রোডে বিসিএমসি কার্য কলেজের সামনে অভিযান চালায়। এ সময় পুলিশ দেখে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে মাসুদ রানাকে আটক ও তল্লাশি করে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় করা হয়।
এ ঘটনায় এসআই আমির হোসেন বাদী হয়ে আটক মাসুদ রানার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে দেড় বছর কারাদণ্ড ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত মাসুদ রানা জামিনে মুক্তি পেয়ে পলাতক রয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)