Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

‘আসিফ সুইটস’কে অর্ধলক্ষ টাকা জরিমানা, কারখানা শুধরাতে ৭ দিনের সময়

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ২৯ জুলাই,২০২৬, ০৩:০৫ পিএম
‘আসিফ সুইটস’কে অর্ধলক্ষ টাকা জরিমানা, কারখানা শুধরাতে ৭ দিনের সময়

বুধবার (২৯ জুলাই) দুপুরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে শহরের ই-ব্লক কলাবাগান এবং উপশহরের খাজুরা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। ছবি: ধ্রুব নিউজ

নোংরা ড্রেন আর খোলা ডাস্টবিনের পাশেই তৈরি হচ্ছিল মিষ্টি, আর বিক্রয়কেন্দ্রের ফ্রিজে জমিয়ে রাখা হয়েছিল বাসি দই। ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে হাতেনাতে এমন ভয়াবহ দৃশ্য ধরা পড়ায় যশোরের ‘আসিফ সুইটস’কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে আগামী এক সপ্তাহের মধ্যে কারখানার পরিবেশ আমূল পরিবর্তনের চূড়ান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (২৯ জুলাই) দুপুরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে শহরের ই-ব্লক কলাবাগান এবং উপশহরের খাজুরা বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালনা করে।

অভিযান দল সূত্রে জানা গেছে, ই-ব্লক কলাবাগান এলাকায় আসিফ সুইটসের মূল কারখানায় তল্লাশি চালিয়ে দেখা যায় চরম অব্যবস্থাপনা। সেখানে সঠিক কোনো ড্রেনেজ ব্যবস্থা না থাকায় চারপাশ ছিল স্যাঁতসেঁতে ও নোংরা। খোলা ময়লা-আবর্জনা ও ডাস্টবিনের ঠিক পাশেই প্রস্তুত করা হচ্ছিল মিষ্টি, যা ঘিরে মাছি ভনভন করছিল।

পরবর্তীতে উপশহর খাজুরা বাসস্ট্যান্ডের শোরুমে অভিযান চালিয়ে দেখা যায়, ফ্রিজে বাসি ও মানহীন দই সংরক্ষণ করে রাখা হয়েছে। পাশাপাশি অন্যান্য খাদ্যসামগ্রী সংরক্ষণের ক্ষেত্রেও ন্যূনতম স্বাস্থ্যবিধি মানা হচ্ছিল না।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যশোরের কর্মকর্তা আব্দুর রহমান জানান, ভোক্তাদের জনস্বাস্থ্য ঝুঁকির মুখে ফেলার মতো অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে আগামী এক সপ্তাহের মধ্যে কারখানার কাঠামো ও সার্বিক পরিবেশ নিরাপদ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে পরিবেশের উন্নতি না হলে ভবিষ্যতে কারখানা সিলগালাসহ আরও কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

অভিযানকালে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিমুজ্জামান এবং স্থানীয় কোতোয়ালি থানা পুলিশের একটি প্রতিনিধিদল উপস্থিত ছিল।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)