Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ১৭ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে ‘ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা’র উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ১৭ জুন,২০২৬, ০২:১৯ পিএম
যশোরে  ‘ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা’র উদ্বোধন

ছবি: ধ্রুব নিউজ

যশোরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে ‘ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৬’ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আজ সকালে যশোর সদর উপজেলার কার্যালয় চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানা প্রমুখ।

মেলায় আধুনিক সেচ ব্যবস্থা, কৃষি যন্ত্রাংশ এবং উন্নত মানের বীজ, কৃষিপণ্যসহ বিভিন্ন ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তির স্টল স্থান পেয়েছে। উদ্বোধন শেষে কর্মকর্তারা বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় আগত কৃষকদের সাথে মতবিনিময় করেন।  আগামী তিন দিন চলবে এ মেলা।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)