Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১২ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে আওয়ামী লীগ ক্যাডার শহীদ সহযোগীসহ আটক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ১১ জুন,২০২৬, ০৯:৩১ পিএম
যশোরে  আওয়ামী লীগ ক্যাডার শহীদ সহযোগীসহ আটক

হীদ ও তার সহযোগী আসাদকে আটক করেছে পুলিশ। ছবি: ধ্রুব নিউজ

যশোরের সদর উপজেলার পাগলাদাহ গ্রামে হামলা, মারধর ও ছিনতাইয়ের অভিযোগে আওয়ামী লীগের ক্যাডার শহীদ ও তার সহযোগী আসাদকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় কোতোয়ালি থানায় সাতজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের মধ্যে আছেন পাগলাদাহ গ্রামের মোজাহারের ছেলে আওয়ামী লীগ ক্যাডার শহীদ এবং একই গ্রামের মৃত আফজালের ছেলে সহযোগী আসাদ।

মামলার অপর আসামিরা হলেন—একই গ্রামের আজাদ, মাহাবুর, আফদার, ইনামুল ও শাহাদৎ।

মামলার এজাহারে ভুক্তভোগী শরিফুল ইসলাম উল্লেখ করেছেন, গত ১৯ মে রাতে স্থানীয় জাহিদুলের চায়ের দোকানের সামনে আওয়ামী লীগ ক্যাডার শহীদের নেতৃত্বে অন্য আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তার ওপর হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হন। এ সময় তাঁকে রক্ষা করতে এগিয়ে এলে তার মা সাহিদা বেগম ও বোন রিনা খাতুনও আহত হন। হামলার পাশাপাশি আসামিরা শরিফুল ইসলামের কাছ থেকে নগদ ১০ হাজার টাকা এবং ১৭ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

পরে স্থানীয় বাসিন্দারা আহত শরিফুল ইসলামকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে গত ১ জুন তিনি কোতোয়ালি থানায় এই মামলাটি দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার সকালে পুলিশ পাগলাদাহ গ্রামে বিশেষ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি শহীদ ও তাঁর সহযোগী আসাদকে আটক করে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)