Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১২ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

মণিরামপুরের এনামুল হত্যা: এবার রাব্বি ও রাকিব আটক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ১১ জুন,২০২৬, ০৫:৪৫ এ এম
মণিরামপুরের এনামুল হত্যা: এবার রাব্বি ও রাকিব আটক

আটক রাব্বি ও রাকিব ছবি: সংগৃহীত

মণিরামপুরের স্মরণপুর গ্রামে নাতনিকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় রাজমিস্ত্রি এনামুল হোসেনকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত দুই আসামিকে আটক করেছে র‍্যাব-৬।

আটকরা হলো— মামলার এজাহারভুক্ত আসামি এবং ঝিকরগাছা উপজেলার ফারাসাতপুর গ্রামের বাসিন্দা রাব্বি ও রাকিব। বুধবার দিবাগত গভীর রাতে যশোর সদর উপজেলার কিসমত নওয়াপাড়া এলাকার রজনীগন্ধা তেলের পাম্পের সামনে থেকে তাদের আটক করা হয়। নিহত এনামুল হোসেন (৫৫) একই গ্রামের মৃত রহিম সরদারের ছেলে।

আরো পড়ুন : ‘প্রথমে আমিই চাপাতি দিয়ে কোপ দিই’ ‘প্রথমে আমিই চাপাতি দিয়ে কোপ দিই’

র‍্যাব জানায়, হত্যাকাণ্ডের পর থেকেই আসামিরা ঢাকায় আত্মগোপনে ছিল। বুধবার রাতে তারা 'সায়রা পরিবহন' নামের একটি দূরপাল্লার বাসে করে ঢাকা থেকে যশোরের উদ্দেশ্যে রওনা দেয়। এমন গোপন সংবাদের ভিত্তিতে যশোর-মাগুরা সড়কের নওয়াপাড়া রজনীগন্ধা পাম্পের সামনে বিশেষ চেকপোস্ট বসায় র‍্যাব। বাসটি তল্লাশি চৌকিতে পৌঁছালে সেখান থেকে রাব্বি ও রাকিবকে আটক করা হয়।

এ বিষয়ে র‍্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স জানান, "আসামিরা ঢাকায় পালিয়ে গিয়েছিল। সায়রা পরিবহনের একটি বাসে করে তারা যশোর ফিরছে— এমন খবরের ভিত্তিতে আমরা তাৎক্ষণিক চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাই এবং তাদের দুজনকে হাতেনাতে আটক করতে সক্ষম হই।"

উল্লেখ্য, গত ৯ জুন রাতে মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের স্মরণপুর গ্রামের তিন রাস্তার মোড়ে রাজমিস্ত্রি এনামুল হোসেনকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পরদিন নিহতের পরিবার মণিরামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে, যার অন্যতম প্রধান আসামি আটককৃত এই দুই যুবক।

এরআগে হুসাইন নামে এক যুবক এ মামলায় আটক হয় এবং আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয়।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)