নিজস্ব প্রতিবেদক
ছুরিসহ আটক বিএনপি কর্মী অপু বিশ্বাস। ছবি: সংগৃহীত
যশোরে প্রধানমন্ত্রীর জনসভায় আসা অভয়নগরের এক বিএনপি কর্মীকে ছুরিসহ আটক করেছে কোতয়ালি থানা পুলিশ। আটক অপু বিশ্বাস অভয়নগর উপজেলার নওয়াপাড়া গুয়াখোলার হালিম বিশ্বাসের ছেলে। গতকাল দুপুরে জনসভা স্থল ঈদগাহ ময়দানের গেট থেকে তাকে আটক করা হয়।
কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল জানান, সকাল থেকে প্রধানমন্ত্রীর জনসভা স্থল ঈদগাহ ময়দানে বিভিন্ন এলাকার লোকজন আসাছিল। ঈদগাহ ময়দানের প্রবেশ পথে পুলিশ তল্লাশি করছিল। এ সময় অপু বিশ্বাসকে দেখে পুলিশের সন্দেহ হওয়ায় দেহ তল্লাশি করা হয়। এতে তার পকেট থেকে একটি ছুরি উদ্ধার করা হয়। তাৎক্ষনিক আটক অপু বিশ্বাসকে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
জানা গেছে, আটকের পর অপু বিশ্বাস নিজেকে বিএনপির কর্মী বলে দাবি করেন। তিনি তারেক রহমানকে দেখতে যশোরের জনসভায় এসেছিলেন। নিজের নিরাপত্তার জন্য ছুরিটি তিনি সাথে নিয়ে এসেছিলেন বলে জানিয়েছেন।
ধ্রুব/এস.আই