Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১০ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

স্ত্রীর সাথে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে খালাতো ভাইয়ের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ৯ জুলাই,২০২৬, ০২:০২ পিএম
স্ত্রীর সাথে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে খালাতো ভাইয়ের নামে মামলা

ছবি: কাল্পনিক

 স্ত্রীর সাথে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে খালাতো ভাইয়ের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক প্রবাসী। আজ বৃহস্পতিবার যশোরের চৌগাছা উপজেলার হায়াতপুর গ্রামের বাসিন্দা প্রবাসী নান্নু হোসেন বাদী হয়ে এই মামলা করেন। মামলার আসামি হলেন একই উপজেলার আন্দুলিয়া গ্রামের বাসিন্দা মাসুদ রানা সোহেল। আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রিয়াজুল ইসলাম অভিযোগটি আমলে নিয়ে চৌগাছা থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন জমার নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগে জানা গেছে, প্রায় ১৮ বছর আগে মুসলিমা খাতুনকে বিয়ে করেন নান্নু হোসেন। তাদের সংসারে দুটি সন্তান রয়েছে। গত ২০২৪ সালে নান্নু হোসেন তার স্ত্রী ও সন্তানদের চৌগাছায় একটি ভাড়া বাড়িতে রেখে বিদেশে যান। তিনি প্রবাসে থাকা অবস্থায় জানতে পারেন, তার খালাতো ভাই মাসুদ রানা সোহেলের সাথে তার স্ত্রীর অনৈতিক সম্পর্ক গড়ে উঠেছে। একপর্যায়ে তার স্ত্রী দুই সন্তানকে নানার বাড়ি পাঠিয়ে দেন এবং চৌগাছার ভাড়া বাসা ছেড়ে চলে যান। পরে তারা ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর এলাকায় স্বামী-স্ত্রী পরিচয়ে একসাথে বসবাস শুরু করেন বলে মামলায় দাবি করা হয়।

অভিযোগে আরও বলা হয়, বিষয়টি জানতে পেরে নান্নু হোসেন কাউকে না জানিয়ে দেশে ফিরে আসেন। তিনি ঝিকরগাছায় গিয়ে ঘটনার সত্যতা পান। এরপর তার স্ত্রী নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে বাবার বাড়ি চলে যান। আসামি মাসুদ রানা সোহেল মুসলিমার বৈবাহিক পরিচয় জানার পরও তার সাথে স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস করে অপরাধ করেছেন বলে বাদী মামলায় উল্লেখ করেন। স্থানীয়ভাবে এই ঘটনার কোনো প্রতিকার না পেয়ে তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)