Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

পা ভেঙ্গে দেয়ার অভিযোগে স্ত্রী-সন্তানের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল,২০২৬, ০৮:৫৮ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল,২০২৬, ১০:০৬ পিএম
পা ভেঙ্গে দেয়ার অভিযোগে স্ত্রী-সন্তানের নামে মামলা

ছবি: প্রতীকী

মারপিট করে পা ভেঙ্গে দেয়ার অভিযোগে স্ত্রী-সন্তানের বিরুদ্ধে যশোর আদালতে একটি মামলা হয়েছে। বৃহস্পতিবার সদরের সিরাজসিঙ্গা গ্রামের মাহাবুবুর রহমান বাদী হয়ে এ মামলা করেছেন। অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রে আছাদুল ইসলাম অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছেন কোতয়ালি থানার ওসিকে। আসামিরা হলেন মর্জিনা খাতুন ও তার ছেলে মোত্তাসিম বিল্লাহ জনি।

অভিযোগে জানা গেছে, আসামিরা মামলার বাদী মাহাবুবুর রহমানের স্ত্রী ও সন্তান। তারা তার অবাধ্য হয়ে জীবন যাপন করেন। এনিয়ে সংসারে প্রায় অশান্তি লেগেই থাকে। গত ১৭ এপ্রিল সন্ধায় মাহাবুবুর রহমানের সাথে সাংসারিক বিষয় নিয়ে স্ত্রী-সন্তানের বাকবিতন্ডা হয়। এরমধ্যে ছেলে তাকে ঝাপটে ধরলে স্ত্রী তার পায়ে শাবল দিয়ে আঘাত করেন। এতে মাহাবুবুর রহমানের পায়ের হাড় ভেঙ্গে যায়। চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে ও পরে মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হন।

এ ঘটনায় থানায় অভিযোগ দিলে কৃতপক্ষ গ্রহণ না করায় তিনি আদালতে এ মামলা করেছেন।

ধ্রুব/এস.আই

 

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)