Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

মণিরামপুরে স্কুলের প্রধান শিক্ষক ও তার ভাইয়ের বিরুদ্ধে আদালতে চাঁদা দাবি মামলা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ৯ এপ্রিল,২০২৬, ০৭:২৬ পিএম
মণিরামপুরে স্কুলের প্রধান শিক্ষক ও তার ভাইয়ের বিরুদ্ধে আদালতে চাঁদা দাবি মামলা

ছবি: সংগৃহীত

মণিরামপুরে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও তার ভাইয়ের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) মণিরামপুরের বলিয়ানপুর গ্রামের কাপড় ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বাদী হয়ে এই মামলাটি করেন।

মামলার আসামিরা হলেন— বলিয়ানপুর গ্রামের মৃত মোহাম্মদ আকবর আলীর ছেলে ও জামজামি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা এবং তার ভাই শাহজাহান সিরাজ। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুব শারমিন অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

মামলার আরজি সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর আলম বলিয়ানপুর মৌজায় তার পৈতৃক ও ক্রয়কৃত জমিতে বসতবাড়ি নির্মাণ করে দীর্ঘদিন ধরে বসবাস করছেন। সম্প্রতি পারিবারিক প্রয়োজনে তিনি ওই জমির মধ্য থেকে ১০ শতাংশ বিক্রির জন্য ৫০ হাজার টাকা বায়না গ্রহণ করেন। এরপর থেকেই আসামিরা দাবি করে আসছিলেন , ওই জমি বিক্রি করতে হলে জমির মূল্যের ৫ শতাংশ টাকা তাদের দিতে হবে।

গত ৩ এপ্রিল সকালে আসামিরা জাহাঙ্গীর আলমের বাড়িতে গিয়ে জমি বিক্রিতে বাধা প্রদান করেন এবং ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে তাকে খুন ও জখমের হুমকি দেওয়া হয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করতে ব্যর্থ হয়ে অবশেষে তিনি আদালতের দ্বারস্থ হন।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)