Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ২১ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বিশ্বকাপের হাজারতম ম্যাচটি জয়ে স্মরণীয় করতে চায় জাপান

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : রবিবার, ২১ জুন,২০২৬, ০৭:৫৮ এ এম
বিশ্বকাপের হাজারতম ম্যাচটি জয়ে স্মরণীয় করতে চায় জাপান

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের হাজারতম ম্যাচের সামনে দাঁড়িয়ে আছে জাপান ও তিউনিসিয়া।  চমৎকার এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে দল দুটি । বিশ্বকাপের ইতিহাসে এক হাজারতম ম্যাচ খেলতে নামবে দল দুটি। আজ মেক্সিকোর মন্তেরেই স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১০টায় মাঠে নামলেই ইতিহাসে পাতায় উঠে যাবে তাদের নাম। এই রোমাঞ্চকর উপলক্ষ জয়ে রাঙিয়ে দিতে চায় জাপান। জাপানের কোচ হাজিমে মরিয়াসু বলেছেন, জিতেই ম্যাচটি স্মরণীয় করে রাখতে চান।

জাপানের বিশ্বকাপ শুরু নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলের ড্র দিয়ে। ‘এফ’ গ্রুপের  দল জাপান। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে সুইডেনের কাছে ৫-১ গোলে হেরেছে তিউনিসিয়া। এই হারের পরপরই তিউনিসিয়ার কোচ সাবরি লামোচি বরখাস্ত হন। গত ১৬ জুন নতুন কোচ হিসেবে নিয়োগ পান হার্ভ রেনার্ড। তার অধীনে জাপানের বিপক্ষেই প্রথম ম্যাচ খেলবে তিউনিসিয়া। নতুন কোচের হাত ধরে দলটি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। তবে গত ম্যাচে দুবার পিছিয়ে পড়েও নেদারল্যান্ডসের বিরুদ্ধে ড্র করার যে কৃতিত্ব দেখাল জাপান, সেই আত্মবিশ্বাসই তাদের অনেক এগিয়ে দেবে। যদিও গত ম্যাচের পারফরম্যান্সে খুশি নন জাপান কোচ মরিয়াসু। তিনি বলেন, এখন আমাদের প্রতিপক্ষ তিউনিসিয়া। এ ম্যাচটি আমাদের জেতা প্রয়োজন।

প্রসঙ্গত, তিউনিসিয়ার রক্ষণভাগ আর আক্রমণভাগ খুবই সমীহ জাগানিয়া। এর আগে ছয়টি ম্যাচ জাপান-তিউনিসিয়া পরস্পরের মুখোমুখি হয়েছে। এর মধ্যে ২০২২ সালে জাপানকে ৩-০ গোলে হারিয়েছিল তিউনিসিয়া। তবে বাকি পাঁচ ম্যাচে জয়ের রেকর্ড জাপানের। সর্বশেষ ২০২৩ সালে তিউনিসিয়ার বিপক্ষে ২-০ গোলে জিতেছিল জাপানিরা।

ধ্রুব/টিএম

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)