Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১২ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ১১ জুন,২০২৬, ০৯:৫২ পিএম
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়

ম্যাচে বল হাতে নাহিদ রানা ছিলেন অনন্য ছবি: বাফুফে

অস্ট্রেলিয়ার বাংলাদেশ ট্যুরে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। মিরপুর টেস্ট বা টি-টোয়েন্টি নয়, এবার ওয়ানডের মঞ্চেও অস্ট্রেলিয়ার বিপক্ষে অধরা সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ওয়ানডে ম্যাচে অজিদের ৫ উইকেটে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এই জয়ে এক ম্যাচ বাকি থাকতেই ঐতিহাসিক সিরিজ নিজেদের করে নিল স্বাগতিকরা।

​বৃহস্পতিবার টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। তবে বাংলাদেশি পেসারদের তোপে শুরুতেই ব্যাকফুটে চলে যায় তারা। স্কোরবোর্ডে কোনো রান তোলার আগেই ৩ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে অজিরা। তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের বোলিং আগুনে একে একে সাজঘরে ফেরেন ম্যাথু শট, কুপার কনোলি ও মাট রেনশ।

​শুরুর সেই ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন অধিনায়ক জস ইংলিশ (৩৪) এবং ক্যামেরুন গ্রিন (২৫)। তবে অজিদের লড়াকু পুঁজি এনে দেন মার্নাস লাবুশানে ও জাভিয়ের বার্টলেট। লাবুশানে ৮৫ বলে ৫৫ এবং বার্টলেট ৪৮ বলে ৫২ রানের ইনিংস খেলেন। অস্ট্রেলিয়া ৪২ ওভারে ৮ উইকেটে ১৮৭ রান তোলার পর বৃষ্টি হানা দেয়। পরবর্তীতে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে বাংলাদেশের সামনে জয়ের নতুন লক্ষ্য দাঁড়ায় ৪১ ওভারে ১৯২ রান।

​বাংলাদেশের বোলারদের মধ্যে তাসকিন আহমেদ ৩৩ রানে ৩টি এবং মুস্তাফিজুর রহমান ৭ ওভারে ৩টি উইকেট নেন। দুর্দান্ত বোলিংয়ের সৌজন্যে ম্যাচ সেরার পুরস্কার জেতেন মুস্তাফিজ। এছাড়া বাঁহাতি স্পপর হৃদয়-মিরাজের ব্যাটে জয় নিশ্চিত

​১৯২ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে শুরুতেই শূন্য রানে ওপেনার তানজিদ হাসান তামিমকে হারায় বাংলাদেশ। তবে দ্বিতীয় উইকেটে ৮৬ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত। দুজনেই সমান ৪২ রান করে আউট হলে কিছুটা চাপে পড়ে টাইগাররা। লিটন দাসও ২১ রান করে দ্রুত বিদায় নিলে একপর্যায়ে ১২২ রানে ৪ উইকেট হারিয়ে বসে দল।

​সেই চাপ চমৎকারভাবে সামাল দেন তাওহীদ হৃদয় ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এই জুটির দৃঢ়তায় ৬ ওভার বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। হৃদয় ৫৫ বলে ৪০ এবং মিরাজ ২২ বলে ২২ রান করে অপরাজিত থাকেন।

​অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার ওয়ানডে সিরিজ জয়ের পর এবার শক্তিশালী এই দলটিকে হোয়াইটওয়াশ করার সুবর্ণ সুযোগ এখন বাংলাদেশের সামনে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)