Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১২ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

অস্ট্রেলিয়ার বিপক্ষে একাদশে ফিরলেন সৌম্য, বাদ পড়লেন সাইফ

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ১১ জুন,২০২৬, ১১:১৫ এ এম
আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন,২০২৬, ১১:১৯ এ এম
অস্ট্রেলিয়ার বিপক্ষে একাদশে ফিরলেন সৌম্য, বাদ পড়লেন সাইফ

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছে অস্ট্রেলিয়া ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ দলে এসেছে বড় পরিবর্তন। ওপেনার সাইফ হাসানের জায়গায় একাদশে ফেরানো হয়েছে অভিজ্ঞ সৌম্য সরকারকে। যদিও সাম্প্রতিক সময়ে সৌম্যর অফ-ফর্ম বেশ চিন্তার কারণ; শেষ তিন ম্যাচে তার ব্যাট থেকে এসেছে মাত্র ৮, ০ এবং ৫ রান। তবে তার অভিজ্ঞতার ওপরই ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট। সৌম্যর অন্তর্ভুক্তি ছাড়া বাংলাদেশ একাদশে আর কোনো পরিবর্তন আনা হয়নি।

অন্যদিকে, বোলিং লাইন-আপে পেস শক্তি বাড়াতে বড় চমক দেখিয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচ শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে স্কোয়াডে ডাক পাওয়া গতিময় পেসার রিলে ম্যারিডিথকে সরাসরি খেলানো হচ্ছে আজকের একাদশে। ২০২১ সালের পর এই প্রথম ওয়ানডে ক্রিকেট খেলতে নামছেন এই অজি স্পিডস্টার।

দুই দলের চূড়ান্ত একাদশ

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন, লিটন দাস, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তানভীর ইসলাম।

অস্ট্রেলিয়া একাদশ: জশ ইংলিস (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, মারনাস লাবুশেন, ম্যাথু রেনশ, লিয়াম স্কট, ম্যাট শর্ট ও অ্যাডাম জাম্পা।

 

ম্যাচ আপডেট: টসে জিতে ব্যাটিংইয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক জস ইংলিস।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)