Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ৯ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে পারফর্ম করবেন বাংলাদেশি ডিজে সাঞ্জয়!

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : শনিবার, ৯ মে,২০২৬, ১১:১৫ এ এম
আপডেট : শনিবার, ৯ মে,২০২৬, ১১:১৮ এ এম
ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে পারফর্ম করবেন বাংলাদেশি ডিজে সাঞ্জয়!

ফিফা বিশ্বকাপ ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে পার্ফম করতে দেখা যাবে সাঞ্জয়-কে ছবি: সাঞ্জয় অফিসিয়াল ইন্সটাগ্রাম

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ‘ফিফা বিশ্বকাপ’-এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে এবার দেখা যাবে বাংলাদেশের মুখ। বিশ্বমঞ্চের সেই আলোকোজ্জ্বল মঞ্চে নিজের মিউজিকের তালে দর্শকদের মাতাতে প্রস্তুত বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ডিজে ও ইডিএম প্রোডিউসার সাঞ্জয়।

সাঞ্জয়ের জন্ম ঢাকায় হলেও মাত্র ১১ বছর বয়সে পরিবারের সঙ্গে পাড়ি জমান মার্কিন যুক্তরাষ্ট্রে। ক্যালিফোর্নিয়ার আলো-বাতাসে বেড়ে উঠলেও নাড়ির টান কখনোই ভোলেননি এই সংগীতশিল্পী। সুদূর প্রবাসে থেকেও তার প্লে-লিস্টে এখনো রাজত্ব করে হাবিব ওয়াহিদ কিংবা ফুয়াদের মতো দেশি তারকাদের কালজয়ী সব গান। শিকড়কে আঁকড়ে ধরে রাখার এই মানসিকতাই তাকে আজ বিশ্বমঞ্চে পৌঁছে দিয়েছে।

মিউজিক ইন্ডাস্ট্রিতে সাঞ্জয় এখন এক পরিচিত নাম। কাজ করেছেন বিশ্বখ্যাত সব তারকাদের সাথে। তিনি কাজ করেছেন ভারতীয় পপ ও র‍্যাপ মিউজিকের শীর্ষ তারকা গুরু রান্ধওয়া ও বাদশাহ-র সাথে। তাছাড়া কাজ করেছেন নোরা ফাতেহি-র (ড্যান্সিং সেনসেশন) সাথে এবং আমেরিকান জনপ্রিয় গায়ক ইলিয়ট ইয়ামিন-র সাথে।

বাংলা মিউজিককে বিশ্বদরবারে নেওয়ার স্বপ্ন

সাঞ্জয় শুধু একজন সফল ডিজে-ই নন, তিনি বাংলা মিউজিকের একনিষ্ঠ দূত। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি বারবার জানিয়েছেন তার স্বপ্নের কথা। সাঞ্জয় বলেন—

"আমি বাংলা লোকসংগীত (বাংলা ফোক) এবং আমাদের আধুনিক সাউন্ডকে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে এমনভাবে তুলে ধরতে চাই, যাতে বিশ্ববাসী বাংলাদেশের সুরের জাদু বুঝতে পারে।"

সাঞ্জয়ের সাথে ফুটবলের সম্পর্ক নতুন নয়। এর আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত অনুষ্ঠানেও তিনি পারফর্ম করে দেশি দর্শকদের মাতিয়েছেন। এবার সেই অভিজ্ঞতাকে আরও বড় পরিসরে নিয়ে যাচ্ছেন তিনি।

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে সাঞ্জয়ের এই অংশগ্রহণ শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং বৈশ্বিক মিউজিক ইন্ডাস্ট্রিতে বাংলাদেশের ক্রমবর্ধমান প্রভাবের এক অনন্য দৃষ্টান্ত। লাল-সবুজের পতাকাকে হৃদয়ে ধারণ করা এই শিল্পী ফুটবল আর সংগীতের মেলবন্ধনে বিশ্বকে কী উপহার দেন, এখন সেটাই দেখার অপেক্ষায় ভক্তরা।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)