Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ইয়ামালের ইনজুরি: বার্সার জয়োৎসবের মাঝে দুশ্চিন্তার মেঘ

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল,২০২৬, ১২:০৬ পিএম
ইয়ামালের ইনজুরি: বার্সার জয়োৎসবের মাঝে দুশ্চিন্তার মেঘ

মেডিকেল ক্রু-র সহায়তায় ড্রেসিংরুমে ফেরেন ইয়ামাল ছবি: এএফপি

স্প্যানিশ লা লিগায় সেল্তা ভিগোর বিপক্ষে ১-০ গোলের স্বস্তির জয় পেয়েছে বার্সেলোনা। এই জয়ে ৩২ ম্যাচ শেষে ৮২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল হান্সি ফ্লিকের দল। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে এখন তারা স্পষ্ট ৯ পয়েন্ট ব্যবধানে এগিয়ে। তবে জয়ের আনন্দ ছাপিয়ে বার্সা শিবিরে এখন বড় দুশ্চিন্তার নাম—লামিন ইয়ামাল।

গতকাল ক্যাম্প ন্যুতে ম্যাচের ৩৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন ইয়ামাল। কিন্তু গোল উদযাপনের পরপরই মাঠে শুয়ে পড়েন তিনি। বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করায় বিরতির আগেই খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে হয় এই তারকা উইঙ্গারকে। প্রাথমিক পর্যবেক্ষণে পেশি ছিঁড়ে যাওয়ার (টিয়ারিং) আশঙ্কা করা হচ্ছে।

ম্যাচ শেষে কোচ হান্সি ফ্লিক বলেন, "আমাদের অপেক্ষা করতে হবে। বড় কোনো সমস্যা না হলে ইয়ামাল মাঠ ছাড়ার ছেলে নয়। আশা করছি চোট গুরুতর কিছু হবে না।" অন্যদিকে সতীর্থ পেদ্রি আশাবাদ ব্যক্ত করে বলেন, "লামিন তরুণ, আশা করি দ্রুত সুস্থ হয়ে ফিরবে।" 

আজ বৃহস্পতিবার স্ক্যান রিপোর্টের পর নিশ্চিত হওয়া যাবে ইয়ামালকে কতদিন মাঠের বাইরে থাকতে হবে। চোট গুরুতর হলে মৌসুমে বার্সার বাকি ৬টি ম্যাচসহ আগামী ১০ মে-র গুরুত্বপূর্ণ 'এল ক্লাসিকো' মিস করতে পারেন তিনি। এমনকি ১১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে স্পেনের হয়ে তার খেলা নিয়েও শঙ্কা তৈরি হতে পারে।

চলতি মৌসুমে ৪৫ ম্যাচে ২৪ গোল ও ১৭টি অ্যাসিস্ট করে বার্সার আক্রমণভাগের প্রাণভোমরা হয়ে উঠেছেন ইয়ামাল। শিরোপা নির্ধারণী মুহূর্তে তার অনুপস্থিতি ক্লাবের জন্য বড় ধাক্কা হতে পারে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)