Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

তানজিদের তালুবন্দি ইয়াং!

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ১৭ এপ্রিল,২০২৬, ১২:৫৮ পিএম
তানজিদের তালুবন্দি ইয়াং!

রিশাদের বলে তানজিদের হাতে ক্যাচ তুলে দেন ইয়াং ছবি: সংগৃহীত

ইনিংসের ২২তম ওভারে বল হাতে এসেই ম্যাজিক দেখালেন রিশাদ হোসেন। ওভারের প্রথম বলেই উইল ইয়াংকে সাজঘরে ফিরিয়ে নিকোলস-ইয়াংয়ের বিপজ্জনক হয়ে ওঠা ৭৩ রানের জুটিটি ভাঙলেন এই লেগ স্পিনার।

উইল ইয়াং তখন উইকেটে থিতু হয়ে খেলছিলেন। রিশাদের বলে রিভার্স সুইপ করতে গিয়ে টাইমিং মিস করেন তিনি। বল ব্যাটের কানায় লেগে চলে যায় স্লিপে থাকা তানজিদ হাসান তামিমের হাতে। এর আগে সুযোগ মিস করলেও এবার আর ভুল করেননি তানজিদ; দারুণ দক্ষতায় ক্যাচটি লুফে নেন তিনি।

৪২ বলে ৩০ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন উইল ইয়াং। ইয়াংয়ের বিদায়ের পর উইকেটে এসেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম। শেষ খবর পাওয়া পর্যন্ত বড় সংগ্রহের লক্ষ্যেই এগোচ্ছে কিউইরা।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)