Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

২৮ বলে সেঞ্চুরি করে সূর্যবংশীর বিশ্ব রেকর্ড

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ২৪ নভেম্বর,২০২৬, ০৫:৫৩ পিএম
২৮ বলে সেঞ্চুরি করে সূর্যবংশীর বিশ্ব রেকর্ড

ছবি: সংগৃহীত

এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে ব্যাট হাতে রীতিমতো ধ্বংসযজ্ঞ চালালেন ভারতের তরুণ বাঁহাতি ওপেনার বৈভব সূর্যবংশী। সংযুক্ত আরব আমিরাতের বোলারদের ওপর স্টিমরোলার চালিয়ে মাত্র ২৮ বলে সেঞ্চুরি পূর্ণ করে লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে দ্রুততম শতকের নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন ভারত ‘এ’ দলের এই বিস্ময়বালক।

এর আগে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ান ব্যাটার জেইক ফ্রেজার-ম্যাকগার্কের দখলে। ২০২৩ সালে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে ২৯ বলে শতক হাঁকিয়েছিলেন তিনি। সেই রেকর্ডটি এক বল আগেই ভেঙে নিজের করে নিলেন সূর্যবংশী। রেকর্ডগড়া এই শতকের পথে তিনি ৪টি চারের পাশাপাশি ১৪টি বিশাল ছক্কা হাঁকিয়েছেন।

সেঞ্চুরির পরও থামেনি সূর্যবংশীর ব্যাটের তাণ্ডব। ২৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত মাত্র ৯ ওভারেই ২ উইকেট হারিয়ে ১৬২ রানের পাহাড় গড়েছে ভারত ‘এ’ দল। ক্রিজে থাকা সূর্যবংশী স্রেফ ৩৬ বল মোকাবিলা করে ৫টি চার ও ১৮টি ছক্কার সাহায্যে ১৩৫ রানে অপরাজিত থেকে দলের জয় প্রায় নিশ্চিত করে ফেলেছেন।

এই বিধ্বংসী ইনিংস খেলার পথে আরও একটি বড় মাইলফলক স্পর্শ করেছেন সূর্যবংশী। লিস্ট ‘এ’ ক্রিকেটের এক ইনিংসে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ছক্কার রেকর্ডটি এতদিন ছিল রোহিত শর্মার দখলে (১৬টি ছক্কা)। ১৮টি ছক্কা হাঁকিয়ে জাতীয় দলের অধিনায়ককেও ছাড়িয়ে গেছেন তিনি। সব মিলিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটের এক ইনিংসে এটি তৃতীয় সর্বোচ্চ ছক্কার রেকর্ড; যেখানে ২৩টি ছক্কা নিয়ে বিশ্ব রেকর্ডটি অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ডি'আরসি শর্টের দখলে রয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)