Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

শেষ উইকেটে বিশ্বরেকর্ড, শাদাবের অবিশ্বাস্য সেঞ্চুরিতে পাকিস্তানের রূপকথার জয়

স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশ : সোমবার, ২৬ অক্টোবর,২০২৬, ০২:০৪ এ এম
আপডেট : সোমবার, ২৬ অক্টোবর,২০২৬, ০২:০৮ এ এম
শেষ উইকেটে বিশ্বরেকর্ড, শাদাবের অবিশ্বাস্য সেঞ্চুরিতে পাকিস্তানের রূপকথার জয়

জয়ের জন্য দরকার ছিল ৮৮ রান, হাতে মাত্র একটি উইকেট। স্কোরবোর্ডে ১৫৪ রানে ৯ উইকেট হারিয়ে পরাজয়ের দ্বারপ্রান্তে পাকিস্তান। সেখান থেকে অসম্ভবকে সম্ভব করলেন শাদাব খান। তার প্রথম ওয়ানডে সেঞ্চুরির সঙ্গে শেষ ব্যাটার হারিস রউফকে নিয়ে গড়লেন অবিশ্বাস্য এক জুটি। তাতেই ইংল্যান্ডের বিপক্ষে রুদ্ধশ্বাস জয় পেলো পাকিস্তান, গড়লো ওয়ানডে ইতিহাসে সফল রান তাড়ায় দশম উইকেটে সর্বোচ্চ জুটির বিশ্বরেকর্ড।

রবিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে ২৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চরম বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। একের পর এক উইকেট হারিয়ে যখন ম্যাচ থেকে ছিটকে যাওয়ার উপক্রম, তখনই হাল ধরেন শাদাব। চাপের মুখে দুর্দান্ত ব্যাটিংয়ে বদলে দেন ম্যাচের গতিপথ।

শেষ উইকেটে হারিস রউফকে সঙ্গে নিয়ে অবিচ্ছিন্ন ৮৯ রানের জুটি গড়েন শাদাব। এই জুটিতেই ৪৭.১ ওভারে ইংল্যান্ডের বিপক্ষে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। চলতি টুর্নামেন্টে ইংল্যান্ডের বিপক্ষে এটি পাকিস্তানের দ্বিতীয় জয়।

শাদাব-হারিসের এই জুটি ওয়ানডে ক্রিকেটে সফল রান তাড়ায় দশম উইকেটে সর্বোচ্চ জুটির নতুন বিশ্বরেকর্ড। তারা ভেঙেছেন ১৯৭৫ বিশ্বকাপে গড়া ৬৪ রানের অবিচ্ছিন্ন জুটির রেকর্ড। বার্মিংহামে পাকিস্তানের বিপক্ষেই সেই কীর্তি গড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ডেরিক মারে ও অ্যান্ডি রবার্টস। এক উইকেটের রুদ্ধশ্বাস জয়ে ম্যাচটি শেষ করেছিল ক্যারিবীয়রা। শেষ পর্যন্ত সেই বিশ্বকাপের শিরোপাও জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ।

এবার প্রায় পাঁচ দশক পর সেই রেকর্ড ছাড়িয়ে গেলেন শাদাব ও হারিস। সব মিলিয়ে লাহোরে পাকিস্তানের জয় হয়ে থাকলো স্মরণীয় এক প্রত্যাবর্তনের গল্প।

শাদাব ৯৬ বলে ১১৩ রানে অপরাজিত থেকেছেন। তাতে ছিল ১৩টি চার ও ৫ টি ছয়। হারিস অপরাজিত থাকেন ৭ রানে।

এর আগে বেন ডাকেটের ১০৫ রানে ভর করে ২৪১ রান পায় ইংল্যান্ড। সূত্র: বাংলা ট্রিবিউন

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)