Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ব্রাদার টিটোস হোমে সৃষ্টিশীলতার উৎসব

ধ্রুব নিউজ ধ্রুব নিউজ
প্রকাশ : মঙ্গলবার, ১৮ নভেম্বর,২০২৫, ০৮:৫৬ পিএম
ব্রাদার টিটোস হোমে সৃষ্টিশীলতার উৎসব

থ্রিডি আর্ট, ক্যালিগ্রাফি এবং নান্দনিক ড্রইংয়ের অনবদ্য প্রদর্শনীতে মঙ্গলবার উৎসবমুখর হয়ে উঠেছিল যশোর শহরের লালদিঘি পাড়ের ব্রাদার টিটোস হোম প্রাঙ্গণ। হেমন্তের নরম রোদ্দুরে মাখামাখি পড়ন্ত বিকেলে স্কুলটির আঙিনা ঘিরে বসেছিল এক জমজমাট আর্ট এক্সিবিশন, যা শিক্ষার্থীদের শৈল্পিক মনন ও সৃজনশীলতার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে উপস্থাপিত হয়। স্কুলের ৮০ জন শিক্ষার্থী তাদের সৃষ্টিসমৃদ্ধ হাতের মোট ৩০০টি শিল্পকর্ম এই প্রদর্শনীতে উপস্থাপন করে। এক্সিবিশনটিতে মূলত চারটি বিভাগে ভাগ করা হয়েছিল শিল্পকর্মগুলো: থ্রিডি আর্ট, ক্যালিগ্রাফি, সাধারণ চিত্রকর্ম ও অলংকরণ, নান্দনিক শৈলীর হাতের লেখা|

প্রদর্শনী ঘুরে দেখা যায়, প্রতিটি শিল্পকর্মেই ছিল নতুনত্বের ছোঁয়া। ছোট শিল্পীদের শৈল্পিক মনন ও রুচির প্রতিফলন ঘটেছিল এসব উপস্থাপনায়।

এই আর্ট এক্সিবিশনে শিশুদের আঁকা ছবিগুলো অতিথিদের কাছে বিক্রি হয়, যা খুদে শিল্পীদের মধ্যে ব্যাপক উৎসাহের সঞ্চার করেছে। নিজেদের কাজের এমন স্বীকৃতি পেয়ে তারা ছিল উচ্ছ্বসিত।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকে স্কুলটির পক্ষ থেকে উপহার হিসেবে একটি করে ব্যাগ প্রদান করা হয়। ব্রাদার টিটোস হোমের এই উদ্যোগ শিশুদের সৃষ্টিশীলতাকে আরও বেশি উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)