নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত
যশোরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালত বর্জন কর্মসূচী প্রত্যাহার এবং যুগ্ম জেলা ও দায়রা জজ ১ ম আদালত বর্জন কর্মসূচী চলমান রাখার সিদ্ধান্ত নিয়েছে আইনজীবী সমিতি। বুধবার সমিতির এক বিশেষ সাধারণ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
আইনজীবী সমিতির ১ নম্বর ভবন মিলনাতনে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপত্বি করেন সমিতির সভাপতি সৈয়দ এএইচএম সাবেরুল হক সাবু। বক্তব্য রাখেন সাবেক সভাপতি দেবাশীষ দাস, সাবেক সভাপতি এম ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক এমএ গফুর প্রমুখ।
উল্লেখ, গত ৪ মার্চ যশোরের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আদালত, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক এবং যুগ্ম জেলা জজ ১ম আদালত বর্জনে সমিতির পক্ষে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক ওই সময় ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আদালতের দায়িত্ব পালন করছিলেন।
বর্তমানে জেলা ও দায়রা জজ যোগদান করায় তিনি তার স্বপদে ফিরে গেছেন। ফলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালত বর্জন কর্মসূচী প্রত্যাহার করা হয়েছে। তবে যুগ্ম দায়রা জজ ১ম আদালতের বিচারক পরিবর্তন না হওয়ায় বর্জন কর্মসূচী চলমান রাখা হয়েছে। সভায় বক্তরা, যুগ্ম দায়রা জজ ১ম আদালতের বিচারক প্রত্যাহারে আইনমন্ত্রীর হস্তক্ষেপ কমনা করেছেন।
ধ্রুব/এস.আই