Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২৯ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

আদ্-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা নিয়ে যশোরে আলেম ও সমাজসেবীদের সেমিনার

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ২৯ জুন,২০২৬, ০১:০৫ পিএম
আদ্-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা নিয়ে যশোরে আলেম ও সমাজসেবীদের সেমিনার

"দেশ ও জনগণের কল্যাণে আদ্-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা" শীর্ষক এক সেমিনার যশোরের একটি হোটেলে অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ

দেশের প্রতিটি মানুষের জন্য আধুনিক, মানবিক ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আদ্-দ্বীন হাসপাতালের মতো সেবাধর্মী হাসপাতাল প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন খুলনা বিভাগের শীর্ষস্থানীয় আলেম, ইসলামী চিন্তাবিদ ও সমাজসেবীরা। তাদের মতে, উন্নত স্বাস্থ্যসেবা একটি সুস্থ জাতি গঠনের পূর্বশর্ত এবং ইসলাম মানবসেবাকে সর্বোচ্চ মর্যাদা দেয়। তাই অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ ধরনের আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠা সময়ের অপরিহার্য দাবি।

সোমবার (২৯ জুন) খুলনা সম্মিলিত আলেম সমাজের উদ্যোগে "দেশ ও জনগণের কল্যাণে আদ্-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা" শীর্ষক এক সেমিনার যশোরের একটি হোটেলে অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এ অনুষ্ঠানে খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত বিশিষ্ট আলেম, ইসলামী গবেষক, হাফেজ, ইমাম, খতিব ও সমাজসেবীরা অংশ নেন।

সেমিনারে বক্তারা স্বাস্থ্যসেবাকে মানুষের মৌলিক অধিকার হিসেবে উল্লেখ করে বলেন, অর্থের অভাবে দরিদ্র ও নিম্নআয়ের মানুষের চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হওয়ার বাস্তবতায় মানবকল্যাণমুখী আদ্-দ্বীন হাসপাতালের মতো প্রতিষ্ঠানের বিকল্প নেই। তাদের মতে, কেবল রোগ নিরাময় নয়, বরং মানবিক মূল্যবোধ, সততা ও ইসলামী আদর্শের সমন্বয়ে পরিচালিত হাসপাতাল সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। তারা এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগে সমাজের বিত্তবান ব্যক্তি, শিল্পপতি, ব্যবসায়ী, প্রবাসী এবং দানশীল মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আমিরুল ইসলাম বেলালী, জুলফিকার আল-মাহমুদ নোমান, ড. মাহবুবুর রহমান, হাসান আল-মামুন (লাল), সৌরভ উদ্দীন, রুহুল আমিন, ইমাম হাসান নায়েরী, মাওলানা মাহদী হাসান,  এম. আব্দুল হাই, গাজী ফয়সাল মাহমুদ,  হাফেজ আল-আমিন মল্লিক,  মাওলানা রনচিল ইসলাম রাফি, মাওলানা সাইফুজ্জামান, মাওলানা শাহিনুর রহমান প্রমুখ।

সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের আহ্বায়ক কবির বিন সামাদ বলেন, অসুস্থ মানুষের সেবার ব্যবস্থা করা এবং মানবকল্যাণে কাজ করা ইসলামের অন্যতম শিক্ষা। তিনি আদর্শ ও আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠায় সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সহযোগিতা করার আহ্বান জানান। সেমিনারটি সঞ্চালনা করেন মুফতি সাইফুল্লাহ বিন কোরবান।

শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি এবং অসুস্থ মানুষের আরোগ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে সেমিনারের সমাপ্তি ঘোষণা করা হয়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)