Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১৯ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বিবাহিত-অবিবাহিত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

অভয়নগর প্রতিনিধি অভয়নগর প্রতিনিধি
প্রকাশ : শুক্রবার, ১৯ জুন,২০২৬, ০৮:৪৬ পিএম
বিবাহিত-অবিবাহিত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিবাহিত-অবিবাহিত প্রীতি ফুটবল ম্যাচ ছবি: অভয়নগর প্রতিনিধি

শুক্রবার ১৯ জুন বিকালে যশোরের নওয়াপাড়া পৌরসভার ৭ নং ওয়ার্ডের বুইকরা সিরাজকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পূর্ব বুইকরা মাদার ড্রীম ক্রীড়া যুব সংঘের উদ্যোগে বিবাহিত বনাম অবিবাহিত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
রোমাঞ্চকর এ ম্যাচে অবিবাহিত একাদশ ১-০ গোলের ব্যবধানে বিবাহিত একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া খেলাঘরের স্বত্বাধিকারী মো. ইব্রাহিম সরদার। খেলা শেষে তিনি বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। একইসঙ্গে উভয় দলের খেলোয়াড়দের ম্যাডেল পরিয়ে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদার ড্রীম ক্রীড়া যুব সংঘের প্রতিষ্ঠাতা সদস্য মো. শামসুর শেখ, মো. আকবর আলী, মো. ইসমাইল বক্স ও মো. মোস্তফা মোড়ল। এছাড়া সংগঠনের প্রধান উপদেষ্টা সৈয়দ ইকবাল হাসান, উপদেষ্টা পরিষদের সদস্য মো. আলামিন শেখ ও মো. আসাদ শেখ, সভাপতি মো. জাহিদ হাসান, সহ-সভাপতি মো. সুমন শেখ ও মো. নুর ইসলাম মহলদার, সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফজর শেখ, হজরত শেখ ও মো. আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল হাকিম সাগর, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আকাশ বিশ্বাসসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। খেলার ধারাভাষ্য প্রদান করেন জামিরা কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক সমীর বিশ্বাস। তাঁর প্রাণবন্ত ও তথ্যসমৃদ্ধ ধারাভাষ্য দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। প্রধান রেফারির দায়িত্ব পালন করেন রবিউল ইসলাম রবি। খেলাটি ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মাঠ পরিণত হয় মিলনমেলায়। খেলায় পরাজিত হলেও বিবাহিত একাদশের গোলরক্ষক জিসান অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করেন। তাঁর একাধিক গুরুত্বপূর্ণ গোল সেভ ম্যাচটিকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তোলে এবং দর্শকদের প্রশংসা কুড়ায়। আয়োজকরা জানান, যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)