Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ১৭ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে আলে রাসূল পাবলিকেশন্সের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ১৭ জুন,২০২৬, ০২:৫৫ পিএম
যশোরে আলে রাসূল পাবলিকেশন্সের মানববন্ধন

‘আলে রাসূল পাবলিকেশনন্স’র ব্যানারে আজ বুধবার সকাল সাড়ে দশটায় প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধন হয়। ছবি: ধ্রুব নিউজ

যশোরে পবিত্র মহররম মাসের তাৎপর্য এবং আশুরার গুরুত্ব প্রসঙ্গে গণসচেতনতা তৈরির লক্ষ্যে মানববন্ধন হয়েছে। ‘আলে রাসূল পাবলিকেশনন্স’র ব্যানারে আজ বুধবার সকাল সাড়ে দশটায় প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন হয়।

আলে রাসূল পাবলিকেশন্সের প্রকাশক শাহবাজ আহম্মেদের নেতৃত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন যশোর শহরের মুরোলি ইমামবাড়ীর মাওলানা আবু মুসা, মাওলানা ইকবাল হোসেন, মাওলানা আলী হায়দার, আলহাজ ফিরোজ খানসহ ইমাম বাড়ির সদস্য ও সাধারণ মানুষ।

মানববন্ধনে বক্তারা বলেন, মুহাররম শুধু একটি মাসের নাম নয়; এটি সত্য ও অসত্যের সংঘর্ষের ইতিহাস, ত্যাগ ও আত্মোৎসর্গের মহাকাব্য এবং মানবতার মুক্তির জন্য রক্তে লেখা এক চিরন্তন বার্তা। ৬১ হিজরীর ১০ মহররম কারবালার প্রান্তরে জান্নাতী যুবকদের সর্দার, মহানবী (সা.)-এর প্রাণপ্রিয় নাতি ইমাম হুসাইন (আ.) ও তাঁর পরিবার-পরিজন এবং সঙ্গী-সাথীদের নির্মম শাহাদাত মানব ইতিহাসের এক হৃদয়বিদারক অধ্যায়।

বক্তারা আরও উল্লেখ করেন, মুমিনদের আত্মপরিচয় খুঁজে পাওয়ার এবং উন্নত মনোবৃত্তির সব শিক্ষা জড়িয়ে আছে আশুরা বিপ্লবের মধ্যে। যতদিন এই মহান আত্মত্যাগের স্মরণে অন্তরে ভক্তি ও ভালোবাসা থাকবে, ততদিন এই রক্তাক্ত শাহাদাতের বাণী সমুন্নত থাকবে। গভীর শ্রদ্ধার সাথে এই মহান শোকের মাসকে স্মরণ করতে এবং আশুরার মহান শিক্ষাকে জনসম্মুখে তুলে ধরতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)