Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ১৫ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে জাতীয় যুবশক্তির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ১৪ জুন,২০২৬, ০৮:৪৬ পিএম
যশোরে জাতীয় যুবশক্তির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

যশোরে জাতীয় যুবশক্তি জেলা শাখার উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। ছবি: ধ্রুব নিউজ

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে যশোরে জাতীয় যুবশক্তি জেলা শাখার উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়েছে। রোববার (১৪ জুন) বিকেলে শহরের দড়াটানা ভৈরব নদীর তীরবর্তী ইকো পার্কে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে জাতীয় যুবশক্তি যশোর জেলা শাখার আহ্বায়ক ইমদাদ হোসাইন বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা ও আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। মাসব্যাপী এই কর্মসূচির মাধ্যমে জেলার বিভিন্ন এলাকায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির কাজও চলবে।” জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ ও তা পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই কর্মসূচির আওতায় যশোর জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সড়কের পাশ ও গুরুত্বপূর্ণ পাবলিক প্লেসে বৃক্ষরোপণ এবং তা রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তি যশোর জেলা শাখার সদস্য সচিব ফারহীন আহমেদ, মুখ্য সংগঠক মোহাম্মদ সোহানুর রহমান, যুগ্ম সদস্য সচিব ইবনেস সাহাদ ও যুগ্ম সদস্য সচিব রিয়াজ তাহাসিন তাইওয়ানসহ সংগঠনের জেলা নেতৃবৃন্দ।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)