বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি
যশোর-৪ আসনের সংসদ সদস্য ও যশোর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক গোলাম রসুল বাঘারপাড়ায় সড়ক নির্মাণের উদ্বোধন করেন। ছবি: ধ্রুব নিউজ
যশোরের বাঘারপাড়া উপজেলার দরাজহাট ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কর্মসূচির (টিআর) আওতায় নির্মিত ৫০০ ফুট ফ্ল্যাট সলিং সড়কের উদ্বোধন করা হয়েছে। যশোর-৪ আসনের সংসদ সদস্য ও যশোর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক গোলাম রসুল নতুন এই সড়কটি নির্মাণ কাজের উদ্বোধন করেন।
রবিবার (১৪ জুন) বিকেল ৫টায় দরাজহাট ইউনিয়নের পাইকপাড়া গ্রামের ১ নম্বর ওয়ার্ডে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার এই উন্নয়ন এলাকার মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
স্থানীয় ওয়ার্ড সদস্য আবু নাসেরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী মনোনীত বাঘারপাড়া পৌরসভার মেয়র প্রার্থী মতিউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার সাধারণ মানুষ।