Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ১০ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

জামিনে মুক্তি নিয়ে প্রধান শিক্ষিকার যোগদান বাগআঁচড়া গার্লস স্কুলে শিক্ষার্থীদের ক্লাস বর্জন

বেনাপোল(যশোর) প্রতিনিধি বেনাপোল(যশোর) প্রতিনিধি
প্রকাশ : বুধবার, ১০ জুন,২০২৬, ০৮:০৪ এ এম
আপডেট : বুধবার, ১০ জুন,২০২৬, ০২:২০ পিএম
জামিনে মুক্তি নিয়ে প্রধান শিক্ষিকার যোগদান বাগআঁচড়া গার্লস স্কুলে শিক্ষার্থীদের ক্লাস বর্জন

স্কুলে শিক্ষার্থীদের আন্দোলন ছবি: ধ্রুব নিউজ

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষিকা শাহানারা খাতুন জামিনে মুক্তি পাওয়ার পর বিদ্যালয়ে যোগদান করতে গেলে শিক্ষার্থীদের একাংশ ক্লাস বর্জন করে প্রতিবাদ জানিয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার বিদ্যালয় চত্বরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, এসএসসি পরীক্ষায় নিজের মেয়েকে অনৈতিক সুবিধঅ দেয়া কর্মকাণ্ডের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতারের পর গত ২৪ মে আদালত থেকে জামিন পান প্রধান শিক্ষিকা শাহানারা খাতুন। তবে একই মামলার অপর আসামি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী ফাতেমা খাতুন এখনো কারাগারে রয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে শাহানারা খাতুন বিদ্যালয়ে এসে দায়িত্ব গ্রহণ করেন। পরে দুপুর ১২টার দিকে শিক্ষার্থীদের একটি অংশ ক্লাস বর্জন করে তার বিরুদ্ধে প্রতিবাদ জানায়। এ সময় বিদ্যালয়ের পরিবেশ কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে।

কয়েকজন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন, পরীক্ষাকেন্দ্রে অনিয়মের মতো গুরুতর অভিযোগে অভিযুক্ত একজন প্রধান শিক্ষিকাকে পুনরায় দায়িত্ব পালনের সুযোগ দেয়া শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ও শিক্ষার পরিবেশের জন্য নেতিবাচক বার্তা বহন করে। তাদের দাবি, আদালতে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে দায়িত্ব থেকে বিরত রাখা উচিত।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষিকা শাহানারা খাতুন। তিনি বলেন, আমার বিদ্যালয়ে যোগদানে কোনো আইনি বাধা নেই।

এ বিষয়ে শার্শা উপজেলা একাডেমিক সুপারভাইজার এ কে এম নুরুজ্জামান বলেন, প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন। বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকেও তার বিরুদ্ধে কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত দায়িত্ব পালনে আইনগত কোনো বাধা নেই।

উল্লেখ্য, গত ৯ মে শার্শার বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় নিজের মেয়েকে  অনৈতিকভাবে সহযোগিতার অভিযোগে প্রধান শিক্ষিকা শাহানারা খাতুন ও চতুর্থ শ্রেণির কর্মচারী ফাতেমা খাতুনকে আটক করে পুলিশ।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, শাহানারা খাতুনের মেয়ে অহনা খাতুন চলতি বছরের এসএসসি পরীক্ষায় ওই কেন্দ্রে অংশ নেয়। অভিযোগ রয়েছে, গত ২৮ এপ্রিল অনুষ্ঠিত ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষার পর প্রধান শিক্ষিকা গোপনে মেয়ের উত্তরপত্র সংগ্রহ করে তাতে সংশোধন করেন এবং কর্মচারী ফাতেমা খাতুনের সহায়তায় তা পুনরায় জমা দেন।

ঘটনাটি প্রকাশ্যে এলে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার এ কে এম নুরুজ্জামানের নেতৃত্বে পরিচালিত তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে  শিক্ষা বিভাগের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। আদালতের নির্দেশে দুই অভিযুক্তকে কারাগারে পাঠানো হয়। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।

ধ্রুব/টিএম

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)