চৌগাছা (যশোর) প্রতিনিধি
চৌগাছায় গ্রেফতার হওয়া ৩ নেতা ছবি: ধ্রুব নিউজ
যশোরের চৌগাছায় সন্ত্রাসবিরোধী আইনে পৃথক অভিযানে আওয়ামী লীগ ও যুব লীগের ৩নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিনগত মধ্যরাতে থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, নারায়ণপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি সোহরাব হোসেন ওরফে বিশে উপজেলা আওয়ামী লীগের সদস্য কামরুজ্জামান এবং উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিক হায়দার ।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা চৌগাছা থানায় সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারায় দায়ের হওয়া নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেফতারে এ অভিযান চলমান থাকবে।
ধ্রুব/টিএম