Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ২৬ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

পুরাতন লোহা ও মোটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ২৫ মে,২০২৬, ১০:৪৪ পিএম
পুরাতন লোহা ও মোটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ

যশোর পুরাতন লোহা ও মোটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ছবি: ধ্রুব নিউজ

যশোর পুরাতন লোহা ও মোটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের বকচরস্থ সমিতির নিজস্ব কার্যালয়ে এই অনুষ্ঠান হয়।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মাহবুবুর রহমান মজনু।

শপথ গ্রহণ করা নেতৃবৃন্দ হলেন— সভাপতি সাইদুর রহমান সাহিদ, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান রনি, সহ-সভাপতি রাসেল শেখ ও হযরত আলী, যুগ্ম সম্পাদক মো. পারভেজ, সহ-সাধারণ সম্পাদক বাবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান, কোষাধ্যক্ষ রবিউল ইসলাম ছুট্টু, প্রচার সম্পাদক কামরুজ্জামান এবং কার্যনির্বাহী সদস্য আরিফ শেখ, সহিদুল ইসলাম বাবু, মো. সোহেল ও আজিজুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব লিয়াকত আলী, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোর্তূজা হোসেন, যশোর ট্রাক ট্রাক্টর কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজিম হোসেন বাহাদুর এবং নগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রবি।

শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ সমিতির উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং বকচর এলাকার সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)