Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

লোডশেডিংয়ে অতিষ্ঠ গ্রাহকদের পল্লী বিদ্যুৎ কার্যালয় ঘেরাও

ঝিকরগাছা(যশোর) প্রতিনিধি ঝিকরগাছা(যশোর) প্রতিনিধি
প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল,২০২৬, ০৮:১০ পিএম
লোডশেডিংয়ে অতিষ্ঠ গ্রাহকদের পল্লী বিদ্যুৎ কার্যালয় ঘেরাও

লোডশেডিং আর বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ হয়ে যশোরের ঝিকরগাছায় পল্লী বিদ্যুৎ জোনাল কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। ছবি: ধ্রুব ‍নিউজ

লোডশেডিং আর বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ হয়ে যশোরের ঝিকরগাছায় পল্লী বিদ্যুৎ জোনাল কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) সকাল ১১টার দিকে পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দারা এই অবরোধ কর্মসূচি পালন করেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ফিডার ও ফেজ সমস্যার কারণে গত চার বছর ধরে ১নং ওয়ার্ডের বাসিন্দারা স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ পাচ্ছেন না। একই পৌরসভার অন্যান্য এলাকায় এমন সমস্যা না থাকলেও এই নির্দিষ্ট এলাকায় ভোগান্তি চরমে পৌঁছেছে। ক্ষুব্ধ জনতা হঠাৎ কার্যালয়টি অবরোধ করলে সাময়িকভাবে সেখানকার কার্যক্রমে স্থবিরতা নেমে আসে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান অফিসার ইনচার্জ (তদন্ত) মোহাম্মদ আবু সাঈদ। তিনি জানান, পুলিশের মধ্যস্থতায় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশ্বাসের পর জনতা শান্ত হয়। এ সময় সেখানে উপস্থিত হয়ে এলাকাবাসীর সাথে কথা বলেন এবং পরিস্থিতি সামাল দিতে সহায়তা করেন আহ্বায়ক আশরাফুল আলম রানা।

বিদ্যুৎ সরবরাহ নিয়ে অভিযোগের বিষয়ে ডেপুটি জেনারেল ম্যানেজার মো. গোলাম কাদির বলেন, সমস্যাটি মূলত টেকনিক্যাল। আমরা দ্রুত একটি টেকনিশিয়ান টিম পাঠিয়ে বিষয়টি পর্যালোচনা করব। বর্তমানে সামগ্রিক বিদ্যুৎ সংকট কিছুটা বেশি থাকায় আমাদের সবাইকে ধৈর্যের সাথে এটি মোকাবিলা করতে হবে।

কর্তৃপক্ষের কাছ থেকে ফিডার বা ফেজ পরিবর্তনের মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস পেয়ে এলাকাবাসী দুপুরের দিকে অবরোধ তুলে নেন। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)