Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বেনাপোলে শৃঙ্খলাপূর্ণ পরিবেশ এসএসসি পরীক্ষা শুরু

বেনাপোল (যশোর) প্রতিনিধি বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ : মঙ্গলবার, ২১ এপ্রিল,২০২৬, ১২:২৮ পিএম
বেনাপোলে শৃঙ্খলাপূর্ণ পরিবেশ এসএসসি পরীক্ষা শুরু

বেনাপোল শৃঙ্খলাপূর্ণ পরিবেশ এসএসসি পরীক্ষা শুরু । ছবি: ধ্রুব নিউজ

 

যশোরের বেনাপোলে কড়া নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে পরীক্ষা শুরুর পর থেকেই কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ লক্ষ্য করা গেছে।

পরীক্ষা উপলক্ষে সকাল থেকেই কেন্দ্রগুলোর সামনে শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড় দেখা যায়। তবে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল সক্রিয়। কেন্দ্রের প্রবেশপথ ও আশপাশ এলাকায় কড়া নজরদারি জোরদার করা হয় এবং অভিভাবকদের নির্দিষ্ট দূরত্বে অবস্থান করতে বলা হয়।

সরেজমিনে বেনাপোলের তিনটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে দেখা গেছে, প্রতিটি কেন্দ্রে সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রধান কেন্দ্রগুলোর মধ্যে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ে ৪২২ জন এবং মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ে ২৭২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এছাড়া মদিনাতুল উলুম ফাজিল মাদ্রাসা কেন্দ্রে দাখিল (সমমান) পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করছে।

এই কেন্দ্রগুলোর আওতায় রয়েছে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়, বারোপোতা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, কোদলারহাট মাধ্যমিক বিদ্যালয়, ধান্যখোলা মাধ্যমিক বিদ্যালয়, বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয় ও পুটখালী মাধ্যমিক বিদ্যালয়সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান।

মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয় কেন্দ্রে বিভাগভিত্তিক আসন বিন্যাস করা হয়েছে। শাপলা ভবন, প্রশাসনিক ভবন ও নতুন ভবনে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের পৃথক কক্ষে বসার ব্যবস্থা রাখা হয়েছে, যা পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করেছে।

বেনাপোল পোর্ট থানা পুলিশ জানিয়েছে, পরীক্ষা চলাকালীন যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় তারা সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। কেন্দ্রের ভেতরে মোবাইল ফোনসহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

সংশ্লিষ্ট কেন্দ্র সচিব ও কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, প্রথম দিনের মতো বাকি পরীক্ষাগুলোও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।

ধ্রুব/এস.আই

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)