Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শার্শা যুবদলের প্রস্তুতি মিছিল

বেনাপোল (যশোর) প্রতিনিধি বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ : রবিবার, ১৯ এপ্রিল,২০২৬, ০৭:৫৬ পিএম
আপডেট : সোমবার, ২০ এপ্রিল,২০২৬, ১২:০৪ এ এম
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শার্শা যুবদলের প্রস্তুতি মিছিল

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের প্রচার মিছিল। ছবি: ধ্রুব নিউজ

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদল প্রচার মিছিল করেছে। রোববার (১৯ এপ্রিল) এ কর্মসূচিতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মত।

পূর্বঘোষিত কর্মসূচি সফল করতে ব্যাপক প্রস্তুতি নেয় যুবদল। এর অংশ হিসেবে নেতাকর্মীদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ।

আজ প্রচার মিছিলের নির্ধারিত দিনে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা জড়ো হন। পরে সুশৃঙ্খলভাবে একটি মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম,  বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, সদস্যসচিব রাহেনুজ্জামান দ্বীপু এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদসহ অন্যান্য নেতাকর্মীরা।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)