Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৮ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরের এক গোডাউনে ৪৩ হাজার লিটার ভোজ্য তেল, ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ৮ এপ্রিল,২০২৬, ০৭:৩৩ পিএম
যশোরের এক গোডাউনে ৪৩ হাজার লিটার ভোজ্য তেল, ৫০ হাজার টাকা জরিমানা

মেসার্স নওয়াব আলী গোডাউনে অভিজান চালায় ভোক্তা অথধকার ছবি: ধ্রুব নিউজ

যশোর শহরতলীর নীলগঞ্জ এলাকায় একটি গোডাউনে অভিযান চালিয়ে ৪৩ হাজার ৪৪ লিটার ভোজ্য তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। অবৈধভাবে পণ্য মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে মেসার্স নওয়াব আলী গোডাউনের মালিক হাসিব ইমামীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার (৮ এপ্রিল) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় এই অভিযান পরিচালনা করে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই গোডাউনে তল্লাশি চালিয়ে ২১১ ব্যারেল তেলের সন্ধান পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯১ লাখ টাকা। জব্দকৃত তেলের মধ্যে ছিল ৮১ ব্যারেল সয়াবিন তেল, ৯০ ব্যারেল পামওয়েল এবং ৪০ ব্যারেল সুপার ওয়েল। প্রতিটি ব্যারেলে ২০৪ লিটার করে তেল মজুত ছিল।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, বাজার অস্থির করে অধিক মুনাফা লাভের আশায় এই বিশাল পরিমাণ পণ্য মজুত করা হয়েছিল। জরিমানার পাশাপাশি জব্দকৃত তেল দ্রুত বাজারে সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)