ধ্রুব ডেস্ক
ছবি: প্রতীকী
কুষ্টিয়ায় সিএনজিচালিত অটোরিকশা ও গ্যাসবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে কুষ্টিয়া বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া হাইওয়ে থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ।
তিনি জানান, নিহতদের মধ্যে তিনজন নারী রয়েছেন। নিহতদের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হচ্ছে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।