Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

অভয়নগরে শহীদ দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী

অভয়নগর (যশোর) প্রতিনিধি অভয়নগর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : শনিবার, ২১ ফেব্রুয়ারি,২০২৬, ০২:২০ পিএম
অভয়নগরে শহীদ দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী

অভয়নগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছবি: ধ্রুব নিউজ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যশোরের অভয়নগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল। তিনি তার বক্তব্যে বলেন, ৫২-এর ভাষা আন্দোলন আমাদের শিখিয়েছে দেশ ও জাতির স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। ভাষা আন্দোলন আমাদের শেখায়, দেশের স্বার্থই আমাদের সর্বোপরি আদর্শিক জায়গা। ভাষা শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেখ সালাউদ্দিন দীপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অশীষ কুমার দে এবং অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডব্লিউসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী আক্তার।

আলোচনা সভা শেষে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক পর্যায়ে উপজেলা পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ। ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)