Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরের নওয়াপাড়ায় জুট মিল মালিকের বাসভবনে ককটেল হামলা

অভয়নগর (যশোর) প্রতিনিধি অভয়নগর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : শনিবার, ২১ ফেব্রুয়ারি,২০২৬, ০৭:২৮ এ এম
যশোরের নওয়াপাড়ায় জুট মিল মালিকের বাসভবনে ককটেল হামলা

মোহাম্মদ আলীর বাসভবন পরিদর্শন করে সেনাবাহিনী ও পুলিশের একটি দল ছবি: ধ্রুব নিউজ

যশোরের নওয়াপাড়ায় রোমান জুট মিলের মালিক আলহাজ্ মোহাম্মদ আলীর বাসভবনে গভীর রাতে ককটেল হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে একদল দুর্বৃত্ত এই হামলা চালায়। তবে ঘটনার সময় বাড়িতে কেউ না থাকায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) মো. জাহিদুল ইসলাম এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে ককটেল বিস্ফোরণের আলামত সংগ্রহ করেন।

জানা গেছে, ঘটনার সময় মোহাম্মদ আলী তার পরিবারসহ ঢাকায় অবস্থান করছিলেন। হামলার বিষয়ে তার ছেলে রাকিবুল ইসলাম মুঠোফোনে জানান, একটি সন্ত্রাসী চক্র দীর্ঘদিন ধরে তাদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না পেয়ে ওই চক্রটিই এই হামলা চালিয়েছে বলে তাদের প্রাথমিক ধারণা।

পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। বর্তমানে ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)