Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

চৌগাছায় একুশের প্রথম প্রহরে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ

চৌগাছা (যশোর) প্রতিনিধি চৌগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : শনিবার, ২১ ফেব্রুয়ারি,২০২৬, ১২:২৪ এ এম
চৌগাছায় একুশের প্রথম প্রহরে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ

চৌগাছায় একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন ছবি: ধ্রুব নিউজ

যশোরের চৌগাছায় যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহরে চৌগাছা সরকারি শাহাদাৎ পাইলট মডেল হাই স্কুল মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে উপজেলা প্রশাসনসহ সর্বস্তরের মানুষ।

রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি প্রথম শ্রদ্ধা জানান চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আহমেদ। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুন এবং চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিমসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

প্রশাসনের শ্রদ্ধা নিবেদন শেষে একে একে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন। শ্রদ্ধা নিবেদনকারী সংগঠনগুলোর মধ্যে ছিল চৌগাছা থানা পুলিশ, ফায়ার সার্ভিস, মুক্তিযোদ্ধা সংসদ ও চৌগাছা পৌরসভা। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ, চৌগাছা প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকবৃন্দ এবং চৌগাছা বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)