নিজস্ব প্রতিবেদক
ছবি: ধ্রুব নিউজ
আগামী ৩১ অক্টোবরের লংমার্চ বাস্তবায়নের লক্ষ্যে যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৪টায় ইউনিয়নের বারীনগর (সাতমাইল) বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্বাগত মিছিলে ইউনিয়ন জামায়াতের নেতাকর্মী, বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল ও স্থানীয় পর্যায়ের নেতারা অংশ নেন।
মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন হৈবতপুর ইউনিয়নের আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুর রহিম এবং ইউনিয়ন জামায়াতের আমির মাস্টার আমির হোসাইনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় ইউনিয়নের নয়টি ওয়ার্ডের আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সদস্য পদপ্রার্থীরা নিজ নিজ ওয়ার্ডের জনশক্তি ও দায়িত্বশীলদের সঙ্গে নিয়ে দলে দলে স্বাগত মিছিলে যোগ দেন।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা আগামী ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে সাংগঠনিকভাবে প্রস্তুতি ও অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।