ছবি: ধ্রুব নিউজ
বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম ওরফে দীন মোহাম্মদ ওরফে দিলু পাটোয়ারীকে আটক করেছে যশোরের ডিবি পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় যশোর শহরের পুরাতনকসবা আজিজ সিটি এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি বাঘারপাড়ার নরসিংহপুর গ্রামের মৃত এম গোলাম মাওলা পাটোয়ারীর ছেলে।
ডিবি পুলিশের একটি সূত্র জানিয়েছে, দিলু পাটোয়ারীর বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার একাধিক অভিযোগ আছে। নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের নানা ভাবে একত্রিত করার অভিযোগ আছে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা আছে। আটক দিলু পাটোয়ারীকে রাতে তাকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, ডিবি পুলিশ দিলু পাটোয়ারীকে আটক করে থানায় সোপর্দ করেছে।