প্রেসবিজ্ঞপ্তি
যশোর সদর লেবুতলা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সিরাতুন্নবী (সা:) মাহফিল ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে লেবুতলা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
লেবুতলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো: ইসহাক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ভিপি ভি পি আব্দুল কাদের।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সদর উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল হক। এছাড়া অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন চুড়ামনকাটি ধোপাপাড়া জামে মসজিদের ইমাম ও খাতীব মাওলানা জাহাঙ্গীর আলম বিন শামসুদ্দিন।
অনুষ্ঠানে পবিত্র কুরআন ও হাদিসের আলোকে মহানবী হযরত মুহাম্মদ (সা:)-এর আদর্শ ও জীবনী নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা পর্ব শেষে এলাকার কৃতী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ২নং লেবুতলা ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, শিক্ষার্থী ও স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানরা উপস্থিত ছিলেন।