ধ্রুব ডেস্ক
ছবি: সংগৃহীত
৪ হাজার ৩০০-এর মতো ইউনিয়ন পরিষদের নির্বাচন ২০২৭ সালের ২৭ মে’র মধ্যে সম্পন্ন হবে। পাঁচ ধাপে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের নির্বাচন হবে ২১ জানুয়ারি
আসন্ন স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পাঁচ ধাপে সম্পনন করার পরিকল্পনার কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী বছরের ২১ জানুয়ারি। আজ ইসির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি বলেন, ‘স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে প্রাক-প্রস্তুতিমূলক সভা করেছি।’
সানাউল্লাহ জানান, ৪ হাজার ৩০০-এর মতো ইউনিয়ন পরিষদের নির্বাচন ২০২৭ সালের ২৭ মে’র মধ্যে সম্পন্ন হবে। পাঁচ ধাপে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের নির্বাচন হবে ২১ জানুয়ারি।
ইসি ঘোষিত সূচি অনুযায়ী, দ্বিতীয় ধাপের ভোট হবে ৪ ফেব্রুয়ারি। তৃতীয় ও চতুর্থ ধাপের নির্বাচন হবে যথাক্রমে ২৯ এপ্রিল ও ১৩ মে। আর ২৭ মে পঞ্চম ও শেষ ধাপে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে।