Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ২৬ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়াতে সম্মত ঢাকা ও বেইজিং

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ জুন,২০২৬, ০২:২৮ পিএম
তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়াতে সম্মত ঢাকা ও বেইজিং

চীনের পানিসম্পদ মন্ত্রী লি গুয়িং বৃহস্পতিবার বেইজিংয়ের দিয়াওউতাই রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ছবি: সংগৃহীত

তারেক রহমান বাংলাদেশের পানিসম্পদ ব্যবস্থাপনার উন্নয়নে চীনের সমর্থন

এবং তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পে চীনা কারিগরি সহায়তা চেয়েছেন। 

বাংলাদেশ ও চীন তিস্তা ও বাংলাদেশের অন্যান্য নদীর ব্যবস্থাপনায় সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছে।

আজ (২৫ জুন) এখানে দিয়াওউতাই রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রী লি গুয়িং-এর সাক্ষাতের সময় এই চুক্তিটি স্বাক্ষরিত হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী বন্যা ঝুঁকি হ্রাস, পরিবেশ সুরক্ষা এবং পানিসম্পদের যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশের চলমান নদী খনন কর্মসূচির ওপর আলোকপাত করেন।
 
এ প্রসঙ্গে তিনি বাংলাদেশের পানিসম্পদ ব্যবস্থাপনার উন্নয়নে চীনের সমর্থন কামনা করেন।

তারিক রহমান তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পে চীনের কারিগরি সহায়তাও চেয়েছেন। 

জবাবে চীনা মন্ত্রী পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ সরকারের উদ্যোগে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। 

২০০৫ সালে বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) এবং গত বছর চীনা পানি বিশেষজ্ঞদের বাংলাদেশ সফরের কথা উল্লেখ করে তিনি বলেন, পানিসম্পদ ব্যবস্থাপনায় দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা বাস্তবসম্মত ও গবেষণাভিত্তিক।

তারেক রহমান বাংলাদেশে নদীভাঙন প্রতিরোধ, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং অভ্যন্তরীণ নৌচলাচল বৃদ্ধিতে চীনের সহায়তা চেয়েছেন। 

চীনা মন্ত্রী উল্লেখ করেন যে, পানি ব্যবস্থাপনায় চীনের অভিজ্ঞতা থেকে বাংলাদেশ উপকৃত হতে পারে এবং তিনি বাংলাদেশের পানি বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের চীনে প্রশিক্ষণ গ্রহণের জন্য আমন্ত্রণ জানান।

এ সময় পানিসম্পদমন্ত্রী মো: শহীদউদ্দিন চৌধুরী আনী, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, হুমায়ুন কবির ও মাহদি আমিন এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমান উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী গতকাল (২৪ জুন) চীনের দালিয়ান শহর থেকে এখানে এসে পৌঁছেছেন, যেখানে তিনি বিশ্ব অর্থনৈতিক ফোরামের গ্রীষ্মকালীন দাভোসে অংশগ্রহণ করেন। 

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)